(ছবি) ২৯ ডিসেম্বর : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ২৯ ডিসেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

বিহারে ইঞ্জিনিয়র খুন

বিহারে ইঞ্জিনিয়র খুন

বিহারে ফের এক ইঞ্জিনিয়র খুন। পরে পুলিশ গিয়ে বৈশালী জেলা থেকে তাঁর দেহ উদ্ধার করেছে।

দলিত সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী

দলিত সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী

দলিত ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মদনকে দিয়ে যাচাই

মদনকে দিয়ে যাচাই

মদন মিত্রকে জেরা করার সময়ে শঙ্কুদেব পণ্ডার দেওয়া নানা তথ্য যাচাই করলেন সিবিআই গোয়েন্দারা। জেরায় আরও নতুন তথ্য মদন মিত্র সামনে এনেছেন বলেও জানা গিয়েছে।

প্যাথ-ল্যাবে আগুন

প্যাথ-ল্যাবে আগুন

গিরিশ পার্কের যতীন্দ্রমোহন অ্যাভিনিউতে একটি প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এদিন সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে একঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট শার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

রামদেবের ঘি-তে ছত্রাক!

রামদেবের ঘি-তে ছত্রাক!

বাবা রামদেবের প্রতিষ্ঠান পতঞ্জলি ট্রাস্টের তৈরি ঘি-তে ছত্রাক পাওয়া গিয়েছে বলে অভিযোগ ওঠায় তা ল্যাব পরীক্ষায় পাঠিয়েছে উত্তরাখণ্ড সরকার।

আপ নেতা খুন

আপ নেতা খুন

আম আদমি পার্টি নেতা ধীরেন্দ্র ঈশ্বরকে নৃশংসভাবে খুন করা হল। বেগমপুরের কাছে পুরুষাঙ্গ কেটে, দেহ ক্ষত-বিক্ষত করে খুন করা হয়েছে। তবে কেন এই খুন তা এখনও জানা যায়নি।

কেরল হবে মদ শূন্য

কেরল হবে মদ শূন্য

কেরলকে মদ শূন্য করার পদক্ষেপে ওমেন চণ্ডী সরকারের পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট। আগামী গশ বছরের মধ্যে কেরলকে মদশূন্য করার কথা ঘোষণা করেছেন ওমেন চণ্ডী।

প্রিন্ট মিডিয়ার রিপোর্ট পেশ জেটলির

প্রিন্ট মিডিয়ার রিপোর্ট পেশ জেটলির

প্রিন্ট মিডিয়ার উপরে ৫৯ তম বার্ষিক রিপোর্ট প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

লালুর মতলব

লালুর মতলব

বিহারে প্রবল বিক্রমে নির্বাচন জেতার পরে এবার স্ত্রী রাবড়ি দেবী ও বড় মেয়ে মিসা ভারতীকে রাজ্যসভায় পাঠাতে চলেছেন লালু প্রসাদ যাদব।

মনোরঞ্জনাকে ফের জেরা

মনোরঞ্জনাকে ফের জেরা

সারদা মামলায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংয়ের স্ত্রী মনোরঞ্জনা সিংকে জেরা করল সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+