(ছবি) ২৪ ডিসেম্বর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ২৪ ডিসেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

বিজেপিকে আক্রমণ কেজরির
বিজেপিতে গণতন্ত্র বলে কিছু নেই। দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই সেটাকে থামিয়ে দেওয়া বিজেপির কাজ। এভাবেই কীর্তি আজাদের সাসপেন্ড প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করলেন অরবিন্দ কেজরিওয়াল।

মোদীকে 'গার্ড অব অনার'
রাশিয়া সফরে মস্কোয় পৌঁছে 'গার্ড অব অনার' পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জামিনে মুক্ত চেটিয়া
গুয়াহাটি সেশন কোর্টে চারটি মামলায় জামিন পেল আলফা নেতা অনুপ চেটিয়া।

দিগ্বিজয় উবাচ
বিজেপি কীর্তি আজাদকে সাসপেন্ড করায় আমি বিস্মিত নই। এরা এমনই। এর আগে এরা রাম জেঠমালানিকে সাসপেন্ড করেছে। এরপর এই তালিকায় যুক্ত হতে চলেছে শত্রুঘ্ন সিনহার নাম। এমনই মন্তব্য কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের।

মোদীর দ্বারস্থ কীর্তি
ডিডিসিএ দুর্নীতি রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাইলেন সদ্য বরখাস্ত বিজেপি নেতা তথা সাংসদ কীর্তি আজাদ।

দাদরি কাণ্ডে চার্জশিট
দাদরি কাণ্ডে তিনমাস পরে চার্জশিট দিল পুলিশ। তবে মহম্মদ আখলাকের বাড়ি ফ্রিজে কি গরুর মাংস নাকি অন্যকিছু পাওয়া গিয়েছিল তার উল্লেখ নেই। ফরেনসিক রিপোর্ট এখনও হাতে না আসায় তা দিতে পারেনি পুলিশ। পরে তা জমা দেওয়া হবে।

আটক অ্যাম্বুলেন্স
মুখ্যমন্ত্রী যাবেন বলে কোনা এক্সপ্রেসওয়েতে রোগী সমেত অ্যাম্বুলেন্স আটকে রাখার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। পরে অবশ্য তা ছেড়ে দেওয়া হয় ১৫ মিনিট পরে।

বেতন দ্বিগুণ সাংসদদের
লোকসভা ও রাজ্যসভার সাংসদদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কেন্দ্র খুব শীঘ্রই একটি বিল পেশ করতে চলেছে। জানা গিয়েছে, সবমিলিয়ে সাংসদদের বেতন বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ বাড়বে। বিল পাশ হলে সাংসদরা পাবেন মাসে ২ লক্ষ ৮০ হাজার টাকা করে।

মাও আত্মসমর্পণ
ছত্তিশগড়ের সুকমায় ৭০ জন মাওবাদী পুলিশে আত্মসমর্পণ করল। এর মধ্যে ১৫ জন মহিলাও রয়েছেন।

হাসপাতালে ভর্তি সঈদ
জ্বর ও অসুস্থতা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সঈদ।












Click it and Unblock the Notifications