(ছবি) ২১ ফেব্রুয়ারি : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ২১ ফেব্রুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

মোদীর সফর
ছত্তিশগড়, ওড়িশা ও পশ্চিমবঙ্গে ঝটতি সফরে আসছেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে গৌড়িয় মঠের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

ভাষা দিবস
আজ ভাষা দিবস। রবিবারদিন রাত দেড়টা নাগাদ ভাষাদিবসের শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন খালেদা জিয়া।

উদ্ধার অপহৃত কাউন্সিলর
ঘটনার পাঁচদিন পর উদ্ধার কান্দির অপহৃত কাউন্সিলর দেবজ্যোতি রায়। মজলিশ পুরে একটি লাল গাড়ির ভিতর থেকে উদ্ধার হন তিনি। পুলিশের কথায় গাড়ির ভিতরে তিনি একাই ছিলেন। কাউন্সিলের দাবি, তাকে ঝাড়খণ্ড নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল।

দুর্ভোগে যাত্রীরা
জাট সংরক্ষণের জেরে প্রায় ১০০০টি ট্রেন আটকে। ৭০০টি ট্রেন উত্তর রেলওয়ের বাতিল হয়ে গিয়েছে। দুর্ভোগে যাত্রীরা।

অ্যাসিড হামলা
আপ নেত্রী সোনি সোরির উপর অ্যাসিড হামলা চালাল দুষ্কৃতীরা।












Click it and Unblock the Notifications