(ছবি) ২১ অগাস্ট : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে
বেঙ্গালুরু, ২১ অগাস্ট : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

মালদহে আক্রান্ত পুলিশ
মালদহের কুমারগঞ্জে ফের আক্রান্ত পুলিশ। স্থানীয় কংগ্রেস নেতার নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ। গাড়িতে ভাঙচুর, মারধরের জেকর আহত ৫। ২ এএসআই-য়ের মাথায় ধারালো অস্ত্রের কোপ।

ধৃত ১
বিহারের গোপালগঞ্জে বেআইনি মদ খেয়ে মৃত্যুর ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মাওবাদী হামলা
ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা। সিআরপিএ জওয়ানদের জঙ্গলে টহলের সময় বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। এই ঘটনায় এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন।

বন্যা পরিস্থিতি
রাজস্থানের বারান জেলায় ভারি বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার ড্রাগস
পশ্চিমবঙ্গের পানিটাঙ্কিতে ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে মিজোরাম লালচুর এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ১৫ কোটি টাকার ড্রাগ উদ্ধার করা হয়েছে।












Click it and Unblock the Notifications