১ মার্চ : সারাদিনের খবর একনজরে

বিকেল ৫ টা ০৫ মিনিট : বিশ্বকাপে প্রথম জয় পেল পাকিস্তান। ২৩৫ রান তাড়া করতে নেমে ২১৫ রানেই শেষ জিম্বাবোয়ে। 'ম্যান অব দ্য ম্যাচ' পাকিস্তানের ওয়াহাব রিয়াজ।
দুপুর ৩ টে ৩০ মিনিট : সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে ফের একটি মৃত্যুর ঘটনা ঘটল রাজ্যে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। সবমিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১১৫ জন।
দুপুর ২ টাে ৪৫ মিনিট : পাকিস্তানের বিরুদ্ধে ২৩৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমেও চাপে জিম্বাবোয়ে। ১৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে মাসাকাদজাদের সংগ্রহ ৬৫ রান।
দুপুর ১২ টা ৫৫ মিনিট : জিম্বাবোয়ের বিরুদ্ধে বিশ্বকাপের পুল বি ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান তুলল পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক মিসবা উল হক করেন ৭৩ রান। আট নম্বরে নেমে ওয়াহাব রিয়াজ করেন অপরাজিত ৫৪ রান।
সকাল ১১ টা ৫০ মিনিট : মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর পিডিপি প্যাট্রন মুফতি মহম্মদ সঈদকে অভ্যর্থনা জানালেন জম্মু- কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স চিফ ওমর আবদুল্লা।
সকাল ১০ টা ৪০ মিনিট : মাত্র ৭০ বলে শতরান করলেন শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে এটিই সবচেয়ে দ্রুততম। শতরান করেছেন থিরিমান্নেও। ৪৫ ওভার শেষে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ২৯০।
সকাল ১০ টা ৩০ মিনিট : দিল্লি প্রদেশ কংগ্রেসের প্রধান হতে চলেছেন অজয় মাকেন। গত বিধানসভা ভোটে ভরাডুবির পরও তাঁর উপরই ভরসা রাখছে এআইসিসি।
সকাল ১০ টা ১০ মিনিট : সোয়াইন ফ্লু মহামারী আরও ভয়াবহ আকার নিল। সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৪১। আক্রান্তের সংখ্যা ১৯০০০ ছাড়াল। এর মধ্যে রাজস্থানে ২৩৪ জন ও গুজরাটে ২৩১ জন এর প্রকোপে মারা গিয়েছেন।
সকাল ৯ টা : আজ জম্মু- কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন পিডিপি প্যাট্রন মুফতি মহম্মদ সঈদ। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
সকাল ৮ টা ৫০ মিনিট : বিশ্বকাপের পুল বি ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। প্রথম ব্যাট করে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে তুলেছে ৬ উইকেটে ৩০৯ রান। শতরান করেছেন জো রুট (১২১ রান)। জবাবে ১৫ ওভার শেষে শ্রীলঙ্কার রান বিনা উইকেটে ৮৪।
সকাল ৮ টা ৪০ মিনিট : সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হলেন বলিউড নায়িকা সোনম কাপুর। রাজকোটে একটি সিনেমার শ্যুটিং চলাকালীন সোনম আক্রান্ত হন। আপাতত সেখানকারই একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
সকাল ৮ টা ৩০ মিনিট : বন্ধ হয়ে গেল হাওড়ার ভারত জুট মিল। সকালে কর্মীরা এসে দেখেন মিলের গেটে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝোলানো রয়েছে। কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরব কর্মীরা।












Click it and Unblock the Notifications