(ছবি) ১৮ ফেব্রুয়ারি : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একনজরে
বেঙ্গালুরু, ১৮ ফেব্রুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

পেট্রোল-ডিজেলের দামের হেরফের
আন্তর্জাতিক বাজারে দামের হেরফের হওয়ায় ৩২ পয়সা কমল পেট্রোলের দাম। অন্যদিকে ২৮ পয়সা দামবৃদ্ধি হয়েছে ডিজেলের।

কানহাইয়াকে মারধরের ঘটনায় শুনানি
জেএনইউ ছাত্রনেতা কানহাইয়া কুমারকে বুধবার আদালতে তোলার সময়ে নিগ্রহের ঘটনার আজ শুনানি হবে সুপ্রিম কোর্টে। গতকালই কানহাইয়াকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

জেএনইউ বিরোধী প্রচারে বিজেপি
জেএনইউ-তে ছাত্রবিক্ষোভ ও দেশবিরোধিতার বিরুদ্ধে সারা দেশে প্রচারের পরিকল্পনা নিয়েছে বিজেপির।

কর্ণাটকের ভাগ্যে ৯৭০০ কোটি
মেক ইন ইন্ডিয়া অনুষ্ঠান থেকে ৯৭০০ কোটি টাকার ব্যবসায়িক প্রস্তাব পেল কর্ণাটক।

কানহাইয়া দেশদ্রোহী!
জেএনইউ-এর ছাত্রনেতা কানহাইয়া কুমারের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ প্রত্যাহার করা হবে না বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু।

রাষ্ট্রপতি সকাশে রাহুল
জেএনইউয়ে ছাত্রনেতা কানহাইয়ার গ্রেফতারির বিরোধিতা করে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে গেলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।

তৃণমূল নেতা খুন
মালদার কালিয়াচকে এক তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ। জানা গিয়েছে, বুধবার রাতে ১০-১৫ জনের একটি সশস্ত্র দুষ্কৃতী দল সাইদুল ইসলামের বাড়িতে চড়াও হয়ে তাঁকে খুন করে।

কামদুনির রায়কে চ্যালেঞ্জ
কামদুনি মামলায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করল ফাঁসির সাজাপ্রাপ্ত চার দোষী। মামলা গ্রহণ করেছে উচ্চ আদালত।

রামদেবের কটাক্ষ
দেশদ্রোহীদের সঙ্গে বন্ধুত্ব করা বা তাদের পাশে থাকা মানেও দেশকে ঠকানো। রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে তির্যক মন্তব্য বাবা রামদেবের।

সর্বদল বৈঠক
বাজেট সেশনের আগে আগামী ২২ তারিখ সর্বদল বৈঠক ডাকলেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন।

জোটেই সম্মতি!
সরাসরি কংগ্রেসের সঙ্গে জোটের কথা না বললেও সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তিকে একজোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে। এমনটাই জানা গিয়েছে, সিপিএম সূত্রে।












Click it and Unblock the Notifications