(ছবি) ১৪ অগাস্ট : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ১৪ অগাস্ট : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

ঝাড়খণ্ডে পথ দুর্ঘটনায় মৃত ১১

ঝাড়খণ্ডে পথ দুর্ঘটনায় মৃত ১১

ঝাড়খণ্ডে এক পথ দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন মোট ৫ জন। দুর্ঘটনায় আহত ও মৃত সকলেই তীর্থযাত্রী বলে জানা গিয়েছে। আহতদের ঝাড়খণ্ডের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাদল অধিবেশন

বাদল অধিবেশন

আজ শুক্রবার থেকে উত্তরপ্রদেশ বিধানসভার বাদল অধিবেশন শুরু হবে।

সৌর বিদ্যুৎতে চলবে বিমানবন্দর

সৌর বিদ্যুৎতে চলবে বিমানবন্দর

ভারতের প্রথম বিমানবন্দর হিসাবে কোচি আন্তর্জাতিক বিমানবন্দর সৌর বিদ্যুতে চলবে বলে জানা গিয়েছে।

রাষ্ট্রপতির বার্তা

রাষ্ট্রপতির বার্তা

দেশের ৬৯ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ শুক্রবার সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

পাকিস্তানকে মোদীর শুভেচ্ছা

পাকিস্তানকে মোদীর শুভেচ্ছা

আজ শুক্রবার পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তাদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশ জুড়ে কড়া নিরাপত্তা

দেশ জুড়ে কড়া নিরাপত্তা

স্বাধীনতা দিবসের আগে দেশজুড়ে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। মুম্বই হামলার মতো জঙ্গি আক্রমণ হতে পারে এই কথা জানতে পেরেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

৩০ অগাস্ট টেট

৩০ অগাস্ট টেট

আগামী ৩০ অগাস্ট অনুষ্ঠিত হবে টেট পরীক্ষা। প্রশিক্ষিত-অপ্রশিক্ষিত সকলেই পরীক্ষায় বসতে পারবেন বলে নির্দেশ দিয়েছে আদালত।

ঘুরে দাঁড়াল লঙ্কাবাহিনী

ঘুরে দাঁড়াল লঙ্কাবাহিনী

দীনেশ চান্দিমলের অনবদ্য শতরানে গল টেস্টে কিছুটা হলেও ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা। আপাতত ৭ উইকেটে ৩১৮ করেছে শ্রীপলঙ্কা। চান্দিমল ১২৫ রানে অপরাজিত রয়েছেন।

পুলিশের জালে ৪ হুজি জঙ্গি

পুলিশের জালে ৪ হুজি জঙ্গি

হায়দ্রাবাদে পুলিশের জালে ধরা পড়ল ৪ হুজি জঙ্গি।

পার্রিকরের খোঁচা

পার্রিকরের খোঁচা

খেলনা কেড়ে নিলে বাচ্চারা যেমন চেঁচামেচি করে হাত পা ছোঁড়ে, কংগ্রেসও তেমনই করছে। এই বলে কংগ্রেসকে তোপ দাগলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর।

আপাতত মুক্ত রাধে মা

আপাতত মুক্ত রাধে মা

পণ সংক্রান্ত মামলায় স্বঘোষিত গডওম্যান রাধে মা-কে দুই সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করল মুম্বই হাইকোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+