(ছবি)১০ জুন : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ১০ জুন : প্রতিমুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

টস জিতল ভারত

টস জিতল ভারত

ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাট নিলেন অধিনায়ক বিরাট কোহলি।

শহরে ফের অগ্নিকাণ্ড

শহরে ফের অগ্নিকাণ্ড

মানিকতলার তেলের গুদামে ভয়াবহ আগুন। দমকেলর ১০ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনে। তবে তার আগেই পুড়ে ছাই হয়ে যায় কারখানাটি। এছাড়াও মঙ্গলবার রাতে শরৎ বসু রোডের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। তবে দমকলের ২ টি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পদত্যাগ

পদত্যাগ

জাল সার্টিফিকেট কাণ্ডে নাম জড়ানোয় আইনমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন জিতেন্দ্র সিং তোমার। জিতেন্দ্র জানিয়েছেন, এই মামলা জিতে তারপর ফের আবার দলে ফিরবেন তিনি।

পথদুর্ঘটনা

পথদুর্ঘটনা

গুজরাতের আহমেদাবাদে একটি গাড়ির ধাক্কায় ২ জনের মৃত্যু হয়েছে, ৪ জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি।

জঙ্গলে আগুন

জঙ্গলে আগুন

জম্মু ও কাশ্মীরের কেরি সেক্টরের সীমান্ত এলাকার জঙ্গলে ভয়াবহ আগুন।

আবহাওয়া

আবহাওয়া

উত্তরবঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। কলকাতায় সকাল থেকে মেঘলা আকাশ। গতকাল বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমলেও আজ ফের পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

শিখর ধাওয়ান

শিখর ধাওয়ান

বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে শতরান করলেন শিখর ধাওয়ান। দিনের শেষে ১৫০ রানে অপরাজিত রয়েছেন তিনি।

স্পোর্টস অথোরিটি অব ইন্ডিয়া

স্পোর্টস অথোরিটি অব ইন্ডিয়া

ফের কেরলে স্পোর্টস অথোরিটি অব ইন্ডিয়া (সাই)-এর ক্যাম্পাসে আত্মহত্যার চেষ্টা করলেন এক তরুণী অ্যাথলিট। সাইয়ের তিরুবন্তপুরমের ক্যাম্পাসে এদিন সকালে ঘটনাটি ঘটে।এর আগে গত মাসেও তিন তরুণী বিষ ফল খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন।

ম্যাগি নুডলস

ম্যাগি নুডলস

ম্যাগি নুডলসের উৎপাদন বন্ধ হওয়ায় গোয়ায় কাজ হারালেন প্রায় ৫০০ জন শ্রমিক।

সুষমা স্বরাজ-যোগী আদিত্যনাথ

সুষমা স্বরাজ-যোগী আদিত্যনাথ

যোগী আদিত্যানাথের তীব্র বিরোধিতা করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। গতকাল আদিত্যনাথ বলেন, যারা সূর্য নমস্কারের বিরোধিতা করবে তাদের সমুদ্রে ডুবিয়ে মারা উচিত।

এদিন সুষমা স্বরাজ আদিত্যনাথের মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে সমালোচনা করেন।

মণিপুর

মণিপুর

ফের মণিপুরের চান্দেল জেলায় বোমা বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে।

সোমনাথ ভারতী

সোমনাথ ভারতী

আবার বিতর্কে আম আদমি পার্টি। এবার দলের নেতা সোমনাথ ভারতীর বিরুদ্ধে দিল্লি মহিলা কমিশনে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনলেন তাঁর স্ত্রী লিপিকা ভারতী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+