(ছবি) ১০ এপ্রিল : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একঝলকে
বেঙ্গালুরু, ১০ এপ্রিল : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

অগ্নিকাণ্ড
কেরলের কোল্লাম জেলার পারাভুর পুট্টিঙ্গল মন্দিরে রবিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত কমপক্ষে ১০২ এবং আহত ৩৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভাঙল বিমান
হায়দ্রাবাদে বেগমপেট বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার পুরনো বিমান। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ক্রেনে করে তুলে নিয়ে আসা হয় বিমানটিকে।

অনুপম খের
শ্রীনগর এনআইটি পড়ুয়াদের নীতিগত সমর্থন করতে জম্মু ও কাশ্মীরে উড়ে যান অনুপম খের । কিন্তু তাকে শ্রীনগর বিমানবন্দরেই আটকে দেওয়া হয়। জম্মু ও কাশ্মীরের পুলিশ আধিকারিকরা তাঁকে কলেজে যেতে বাধা দেয়।

কেকেআর
আজ ইডেন গার্ডেন্সে দিল্লি ডেয়ারডেভিলসের বিপরীতে খেলতে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স।












Click it and Unblock the Notifications