LIVE সারাদিনের আপডেট ২৭ ফেব্রুয়ারি : দিল্লিতে হিংসায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮
সিএএ বিরোধী ও সিএএ সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে দিল্লিতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৮ জন ব্যক্তি। এদের মধ্যে সিংহভাগ মৃত ব্যক্তিই পরিস্থিতির শিকার হয়ে নিজের প্রাণ হারিয়েছেন। এছাড়াও জখম হয়েছেন আরও অন্তত ৩৩০ জন। শনিবার রাতে শুরু হওয়া অশান্তির আগুন দিল্লিতে জ্বলেছে বুধবারও। শনিবারের পর সময়ের সঙ্গে সঙ্গে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসার আগুন আরও জ্বলে উঠছে দিল্লিতে। এদিকে বুধবার নতুন করে হিংসার আগুনে মৃতের সংখ্যা আরও বেড়েছে দিল্লিতে।













Click it and Unblock the Notifications