ITR জমা দেওয়ার শেষ তারিখ ১৫ মার্চ করল সরকার! বড়সড় স্বস্তির খবর আয়করদাতাদের কাছে
আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ বাড়াল মোদী সরকার। রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর। এবার সেই সময়সীমা ফের বাড়ানো হল। যদিও সরকারের তরফে জানানো হয় যে নতুন করে তাঁরা আর সময়সীমা বাড়াবেন না। কিন্তু
আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ বাড়াল মোদী সরকার। রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর। এবার সেই সময়সীমা ফের বাড়ানো হল। যদিও সরকারের তরফে জানানো হয় যে নতুন করে তাঁরা আর সময়সীমা বাড়াবেন না। কিন্তু পরিস্থিতির কথা মাথায় রেখে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের।

নতুন ঘোষণা অনুযায়ী ২০২২ এর ১৫ মার্চ পর্যন্ত দেওয়া যাবে আয়কর রিটার্ন (ITR filing)। মানুষের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত। এমনটাই জানানো হয়েছে।
একই সঙ্গে ব্যবসায়ীদেরও বেশ কিছু ছাড়ের ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। CBDT-এর তরফে জানানো হয়েছে যে, কেবল অডিট অ্যাকাউন্টেসের জন্যে আয়কর রিটার্ন জমা দেওয়ার (tax return filing) তারিখ বাড়ানো হয়েছে। সরকার অডিটের ডেডলাইন বাড়িয়েছে। করোনা পরিস্থিতিতে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা উঠে আসছিল।
বিভিন্ন সময়ে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সবদিক বিচার করেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে। তবে এই বিষয়ে রিভিনিউ ডিপার্টমেন্টের তরফে যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে, বিভিন্ন অডিট রিপোর্ট ফাইল করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা সামনে আসে।
এই অবস্থায় ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ১৯৬১ অনুযায়ী ই-ফাইলিংয়ের সময়সীমা বাড়ানো হচ্ছে। আয়করদাতারা এবার ১৫-ই মার্চ মাস পর্যন্ত ইনকাম ট্যাক্স জমা দিতে পারবেন। বলে রাখা প্রয়োজন, আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আগে ৩১ ডিসেম্বর ২০২১ সাল পর্যন্ত ছিল। বছরের শেষদিন রেভিনিউ সচিবের এক বক্তব্য সামনে আসে।
সেখানে তিনি বলেন, আয়কর জমা দেওয়ার তারিখ আরও বাড়ানোর কোনও সম্ভাবনা নেই। কিন্তু নতুন পোর্টালের বেশ কিছু সমস্যা এবং করোনা মহামারীর অবস্থার কারনে একাধিক চাটার্ড অ্যাকাউন্ট ফার্ম এবং আয়করদাতারা সময় আরও বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই আবেদনে সাড়া দিল সরকার।
তবে CBDT কোনও রকম ফাইন ছাড়া Tax Audit Report জমা করার তারিখ বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি করেছিল। এই অবস্থায় আয়করদাতাদের জন্যেও রিটার্ন জমা দেওয়ার তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ থেকে বাড়িয়ে ১৫ মার্চ ২০২২ সাল পর্যন্ত করে দেওয়া হয়েছে। আয়কর বিভাগের এই সিদ্ধান্ত ওই সমস্ত করদাতাদের সুবিধা দেবে যাদের অডিট প্রয়োজন রয়েছে।
আয়কর বিভাগের তরফে আবেদন, এই সময়সীমার মধ্যে দ্রুত আয়কর জমা করতে হবে। এরপরে হলে সমস্যা হতে পারে।












Click it and Unblock the Notifications