মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ, মামলা দায়েরের অনুমতি দিলেন রাজ্যপাল
কর্নাটকের মুখ্যমন্ত্রী এবং বর্ষিয়ান কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগে মামলা দায়ের। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলটের অনুমোদনেই এই মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। তিন সমাজকর্মী প্রথম এই জমি দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আনেন। তারপরেই রাজ্যপালের অনুমোদন নিয়ে মামলা দায়ের করা হয়।
কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মাইসুরু নগরোন্নয়ন দফতরের একাধিক জমি বেআইনি ভাবে নাকি মুখ্যমন্ত্রী বণ্টন করেছেন বলে অভিযোগ। প্রদীপ কুমার, টিজে আব্রাহাম, স্নেহময়ী কৃষ্ণা নামে তিন জন সমাজকর্মীর সিদ্দারাইয়ার বিরুদ্ধে এই জমি কেলেঙ্কারির অভিযোগ করেন। তারপরেই তাঁরা রাজ্যপালের কাছে দুর্নীতির মামলা দায়েরের অনুমতি দেয়েছিল এবং তাতে রাজ্যপাল অনুমতি দিয়েছেন।

রাজ্যপালের অনুমোদন নিয়ে ভারতীয় ন্যাং সংহিতার ১৭ নম্বর ধারায় দুর্নীতি আইনে মামলা দায়ের করা হয়ছে সিদ্দারামাইয়ার বিরুদ্ধে। সেই সঙ্গে ১৯৮৮ এবং ২১৮ ন্যায় সংহিতার ধারায় মামলা দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দফতরও এই মামলা দায়েরের কথা নিশ্চিত করেছে বলে জানা গিয়েছে।
এদিকে এই ঘটনার পরেই কর্নাটকের বিধানসভায় এই মামলার বিরুদ্ধে প্রস্তাব পাস করা হয়েছে এবং অবিলম্বে রাজ্যপাল যাতে এই অনুমোদন ফিরিয়ে নেন তার দাবি জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যপাল তাঁর সিদ্ধান্তে অনড় রয়েছেন এবং মামলা দায়েরের অনুমতি প্রত্যাহার করে নেননি। দুর্নীতিরপ অভিযোহে কোনও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করতে গেলে সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাজ্যপালের অনুমোদনের প্রয়োজন হয়।
কর্নাটকে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। কেন্দ্রের মদতেই রাজ্যপাল এই কাজ করেছেন বলে অভিযোগ করেছে কর্নাটক কংগ্রেস। যদিও সাংবিধানিক ক্ষমতা অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দন্তের নির্দেশ জারি করতে পারেন। এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলনে নামতে চলেছে কংগ্রেস
কর্নাটক কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রাজভবনকে অপ ব্যবহার করছে বিজেপি। গণতান্ত্রিক পরিকাঠামো মানা হচ্ছে না এখানে। পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা বশত করা হয়েছে। কর্নাটকে জিততে না পেরেই বিজেপি এই সব ষড়যন্ত্র করে কংগ্রেস সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে। পুরোটাই পরিকল্পনা করে করা অভিযোগ বলে দাবি করেছে কর্নাটক কংগ্রেস।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications