জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত ভারতে করোনায় কতটা ভয়াবহ পরিস্থিতি হতে পারে, আভাস দিল নয়া রিপোর্ট

দেশে সকলের মুখেই প্রশ্ন একটাই যে করোনার দ্বিতীয় স্রোতের উথালপাথাল পরিস্থিতি কবে থামবে? কতদিনে ফের একবার আগের অবস্থায় ফিরতে পারবে ভারতবাসী। নিত্যদিনের কোভিডের মৃত্যুমিছিল কার্যত ত্রাসের চেহারা নিয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারীকায়। এদিকে, ল্যানসেটের একট সাম্প্রতিক সমীক্ষা ভারতের করোনা পরিস্থিতি নিয়ে বেশ খানিকটা আতঙ্কের ছবি তুলে ধরেছে।

কোন অঙ্কে বাড়ছে সংক্রমণ?

কোন অঙ্কে বাড়ছে সংক্রমণ?

প্রসঙ্গত, বিভিন্ন গবেষণা বলছে যে ভারতে ১০ দিনে দ্বিগুণ হয়েছে আক্রান্তের সংখ্যা। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে ২০ দিনে ১ লাখ থেকে ২ লাখের ঘরে গিয়েছে দৈনিক আক্রান্ত। এদিকে, ল্যানসেটের সমীক্ষা বলছে, ফেব্রুয়ারিতে ভারতে ১০ হাজার দৈনিক আক্রান্ত থেকে মার্চে ৮০ হাজার দৈনিক আক্রান্তের ঘটনায় ৪০ দিনের সময় ছিল মাঝে। ফলে দেখা যাচ্ছে, এর আগে এমন বৃদ্ধির হার শেষ সেপ্টেম্বরে দেখা গিয়েছে, তবে তা ৮৩ দিনের হিসাবে ছিল ৪০ দিনের নয়।

নয়া করোনা ভ্যারিয়েন্ট ও মৃতের সংখ্যা

নয়া করোনা ভ্যারিয়েন্ট ও মৃতের সংখ্যা

প্রসঙ্গত বহু গবেষণা দাব করছে যে করোনার নতুন ভ্যারিয়েন্টে মৃতের সংখ্যার কমতি রয়েছে। ২০২১ সালের প্রথমের দিকে যাঁদের করোনা হয়েছিল তাঁদের মৃত্যুর হার ০.৮৭ শতংশ। দেখা যাচ্ছিল, করোনার জেরে দ্বিতীয় স্রোতে করোনার মারণ গ্রাসে কম সংখ্যকের মত্যু হয়েছে। তবে ল্যানসেটের সমীক্ষা বলছে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত ভারতে করোনায় দৈনিক মৃতের সংখ্যা হবে ২৩২০ জন।

রিপোর্ট বলছে, ভ্যাকসিন সবার জন্য প্রয়োজন!

রিপোর্ট বলছে, ভ্যাকসিন সবার জন্য প্রয়োজন!

এই নয়া সমীক্ষার ও গবেষণার রিপোর্ট বলছে, ভারতে শুধু ৪৫ বছর ও তার উর্ধ্বের মানুষদেরই ভ্যাকসিন দিতে হবে তা নয়। তার নিচের প্রাপ্ত বয়স্কদের জন্য ভ্যাকসিন প্রয়োজন । করোনার দ্বিতীয় স্রোত সামলাত এটাই করণীয় ভারতের।

লকডাউনের প্রস্তাব নেই

লকডাউনের প্রস্তাব নেই

ল্যানসেটের রিপোর্ট বলছে করোনার স্রোত সামলাতে লকডাউনের রাস্তায় সরকারকে হাঁটতেই হবে, এমন নয়। তবে স্থানীয়ভাবে কড়া বিধি লাগু করে তা মোকাবিলা করা যেতে পারে। তবে জমায়েতে নিষেধাজ্ঞা ও মাস্ক পরার ওপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে রিপোর্ট।

বাড়াতে হবে টেস্টিং , কমাতে হবে বাইরে যাওয়া !

বাড়াতে হবে টেস্টিং , কমাতে হবে বাইরে যাওয়া !

স্পষ্ট বার্তায় সমীক্ষা জানিয়েছে, এই সময় প্রয়োজনের বাইরে বাইরে যাওয়া সঠিক নয়। যদি কেউ এই সময় সফর করেন , তাহলে ৭ দিনের কোয়ারেন্টাইন আবশ্যিক। এছাড়াও আরটি পিসিআর প্রয়োজন অষ্টম দিনে। টেস্টের রিপোর্ট নেগেটিভ এলেও আরও এক সপ্তাহ আইসোলেশনে থাকা প্রয়োজন। এছাড়াও জিনোম সিকোয়েন্সিং ও টেস্টিং বাড়ানোর ওপর জোর দিচ্ছে রিপোর্ট। আর এমন প্রক্রিয়া না হলেই জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত কার্যত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে ভারতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+