'অপমান, গালিগালাজ, এমনকি আঘাত...'! সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করার পর মুখ খুললেন রোহিনী, তেজস্বীর উপর বড় অভিযোগ
পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা প্রকাশ্যে ঘোষণা করার কয়েক ঘন্টা পরেই তেজস্বী যাদবকে কাঠগড়ায় তুললেন লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিনী আচার্য। শনিবার এক্স (X) হ্যান্ডলে তেজস্বী যাদবের পরিবারের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে ঘোষণা করেছিলেন রোহিনী। সেখানে তিনি সরাসরি তেজস্বীর নাম নেননি। কিন্তু সেই পোস্টে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে, এই সিদ্ধান্তের একমাত্র কারণ হল লালুপুত্র। এই বার রোহিনী সরাসরি জানিয়ে দিলেন যে তেজস্বী যাদবই তাঁকে পরিবার থেকে বার করে দিয়েছেন। বিহার বিধানসভা নির্বাচনে রাষ্ট্রীয় জনতা দলের (RJD) পরাজয় সম্পর্কে বলতে গিয়ে রোহিণী বলেন যে, সঞ্জয় যাদব এবং রমিজকে প্রশ্ন করার সময় তিনি অপমানিত, গালিগালাজ এবং এমনকি আঘাতও পেয়েছিলেন।

শনিবার রাতে পটনা বিমানবন্দরে সাংবাদিকরা ঘিরে ধরলে সেই প্রশ্নে রোহিনী সরাসরি তেজস্বীর নাম নিয়ে বলেন, " আমার কোনও পরিবার নেই। আপনারা সঞ্জয় যাদব, রমিজ এবং তেজস্বী যাদবের কাছে গিয়ে এই প্রশ্ন করতে পারেন। তাঁরাই আমাকে পরিবার থেকে বের করে দিয়েছে। তাঁরা আমার কোনও দায়িত্ব নিতে চান না। সকলেই জিজ্ঞাসা করছে কেন দল এভাবে ব্যর্থ হল আরজেডি। যখনই সঞ্জয় যাদব এবং রমিজের নাম করে কোনও কথা বলা হয় তখনই ঘর থেকে বের করে দেওয়া হয়, অপমানিত করা হয়, গালিগালাজ করা হয়, এমনকি মারধরও করা হয়।"
রোহিণীর পোস্টে উল্লেখিত সঞ্জয় যাদব হলেন তাঁর ভাই তেজস্বী যাদবের ঘনিষ্ঠ বন্ধু। যিনি আরজেডির নেতৃত্বাধীন মহাজোটবন্ধনের মুখ্যমন্ত্রী পদের মুখ। ১৯৮৪ সালে হরিয়ানায় জন্মগ্রহণ করেছিলেন সঞ্জয় যাদব। ২০১২ সালে আরজেডিতে যোগ দেন এবং ২০২৪ সালে দল তাঁকে রাজ্যসভায় পাঠায়। আবার রমিজ তেজস্বী যাদবের পুরনো বন্ধু এবং প্রতিবেশী।
রোহিনী লালুর যাদবের খুবই পছন্দের একজন মানুষ। লালু অসুস্থ থাকাকালীন বাঁচানোর জন্য রোহিণী আচার্য তার কিডনিও দান করেছেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে লালুর কিডনি প্রতিস্থাপিত হয়। এরপর থেকে দলীয় বিভিন্ন কর্মসূচিতে লালুকে রোহিণী প্রশংসা করতে দেখা গেছে।












Click it and Unblock the Notifications