নীতীশ কুমারকে ধাক্কা দিতে গেম প্ল্যান! বড় খেলার জন্য তৈরি লালু-তেজস্বী
বিজেপি নীতীশ কুমারকে ২০২৫-এর শেষ পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী পদে রাখতে চায়। অমিত শাহের সঙ্গে কথাা বলে আশ্বস্ত নীতীশ এনডিএ-তে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর। তবে নীতীশ কুমারকে ধাক্কা দিতে লালু যাদব ও তেজস্বী যাদবও গেম প্ল্যান তৈরি করছেন। নীতীশ কুমারের সরকার গঠন আটকাতে না পারলেও আরও বড় খেলার জন্য তৈরি হচ্ছে আরজেডি।
বিহারে বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৫ ফেব্রুয়ারি থেকে। বিধানসভার অধিবেশন চলাকালীন নীতীশ কুমার আস্থা প্রস্তাব আনবেন। তখন জেডিইউয়ের কিছু বিধায়ককে অনুস্থিত রাখতে পরিকল্পনা আরজেডি শিবিরের। অন্যদিকে অন্তত ১৬ জন বিধায়ককে পদত্যাগ করাতে পারলে বিহার বিধানসভায় সদস্য সংখ্যা ২৪৩ থেকে ২২৭-এ নেমে যাবে। সেক্ষেত্রে নীতীশ কুমারের সরকারের পতন অবশ্যম্ভাবী।

অন্তত ১৬ জন বিধায়ক পদত্যাগ করলে বিধানসভার শক্তি হ্রাস পেয়ে হবে ২২৭। অন্যদিকে মহাজোটের বিধায়ক সংখ্যা যদি ১১৪ তে রাখা যায়, তাহলে নীতীশ কুমারের সরকারের পতনের পরে তেজস্বী যাদব সরকার গঠন করতে পারবেন।
কেন ১৬ জন জেডিইউ বিধায়ক পদত্যাগ করবেন। আরজেডি সূত্রে খবর, সামনে লোকসভা নির্বাচন ছাড়াও পরবর্তী সময়ে রাজ্যসভা ও বিধান পরিষদের ও ২০২৫-এ গিয়ে বিহার বিধানসভার নির্বাচন। এইসব নির্বাচনগুলিতে ওই ১৬ বিধায়ককে পুনর্বাসন দেওয়া হবে।
বর্তমানে বিহার বিধানসভায় সদস্য সংখ্যা ২৪৩। সেখানে ম্যাজিক ফিগার হল ১২২। বিধানসভায় ৭৯ আসন নিয়ে বৃহত্তম দল লালু যাদবের আরজেডি। তারপরেই ৭৮ টি আসন নিয়ে বিজেপি দ্বিতীয় বৃহত্তম দল। ৪৫ টি আসন নিয়ে নীতীশ কুমারের জেডিইউ তৃতীয় বৃহত্তম দল। এছাড়া কংগ্রেসের ১৯ ও বামেদের ১৬ জন বিধায়ক রয়েছেন। আরজেডি, কংগ্রেস ও বামেদের বিধায়ক সংখ্যা যোগ করলে হয় ১১৪। যা বর্তমানে ম্যাজিক ফিগার থেকে আট কম।












Click it and Unblock the Notifications