Lalu Prashad Yadav: গিরিরাজ সিংয়ের সঙ্গে লালু প্রসাদ যাদবের বৈঠক, জল্পনা বাড়াচ্ছে রাজনৈতিক মহলে

ভোট যত এগিয়ে আসছে তত রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। লালু প্রসাদ যাদবের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের। তারপরেই জল্পনার পারদ চড়তে শুরু করেছে। তাহলে কি ফাটল ধরল ইন্ডিয়া জোটে।

এই নিয়ে আবার মুখ খুলেছেন তেজস্বী যাদব। বিহারের উপমুখ্যমন্ত্রী বলেছেন গিরিরাজ সিংয়ের সঙ্গে লালু প্রসাদ যাদবের সঙ্গে এই গিরিরাজ সিংয়ের সঙ্গে বিমানে দেখা হয়েছিল লালু প্রসাদ যাদবের। দুজনের মধ্যে কেবল সৌজন্য মূলক কথাই হয়েছে। লালু প্রসাদ যাদবের স্বাস্থ্য নিয়ে খবর নিচ্ছিলেন গিরিরাজ সিং।

Lalu Prashad Yadav

প্রসঙ্গত উল্লেখ্য সেই বিমােন লালু প্রসাদ যাদবের সঙ্গে তেজস্বী যাদবও ছিলেন। যিনি বিহারের উপ মুখ্যমন্ত্রী। লালু প্রসাদ যাদবের সঙ্গে কথা বলার পরে নাকি তেজস্বীকে উদ্দেশ্য করে গিরিরাজ সিং বলেছে তেজস্বী নাকি বিহারের ভবিষ্যত। এবং বিহারের ভবিষ্যত তাঁর ছেলের নেতৃত্বেই তৈরি হবে। যদিও গিরিরাজ সিংয়ের সেই সব কথা পুরোটাই রটনা বলে দাবি করেছেন তেজস্বী।

আবার তার পরেই তেজস্বী যাদব নাকি মন্তব্য করেছেন, ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশে কংগ্রেসের যা অবস্থা হয়েছে তার পরে নাকি বিহারে তেজস্বীর ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গিরিরাজ সিং। তেজস্বীর এই মন্তব্যের পরে জল্পনা আরও শুরু হয়ে গিয়েছে। বিজেপির হাত ছাড়ার পর নীতীশ কুমার আরজেডির সঙ্গে জোট গড়ে বিহারে সরকার গড়েছে।

তারপরে ইন্ডিয়া জোটের বৈঠকে আবার নীতীশ নয় মল্লিকার্জুন খাড়গের উপরেই আস্থা রেখেছেন দলের একাধিক শীর্ষ নেতা। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছিলেন। এতে কিছুটা হলেও অসন্তোষ দেখা দিয়েছে জেডিইউ এবং আরজেডির মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+