ফের সক্রিয় রাজনীতিতে ফিরছেন লালু, ৩ বছর পর বিহারে নীতীশ সরকারের ঘুম ওড়াতে নতুন উদ্যোমে নামছে আরডেডি

ফের সক্রিয় রাজনীতিতে ফিরছেন লালু, ৩ বছর পর বিহারে নীতীশ সরকারের ঘুম ওড়াতে নতুন উদ্যোমে নামছে আরডেডি

বিহারে নীতীশ কুমারের জয় হলও আরজেডির সঙ্গে টক্কর কিন্তু কড়া হয়েছিল। এক লড়লে আর এবার নীতীশ কুমারকে সরকার গড়তে হত না। বিজেপির জোরেই কার্যত ফের মুখ্যমন্ত্রী পদে বসতে পেরেছেন নীতীশ কুমার। তেজস্বী প্রায় কাহিল করে ফেলেছিলেন নীতীশকে। এবার ময়দানে নামছেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। জেল থেকে এখও ছাড়া না পেলেও লালু প্রসাদ ভার্চুয়াল বার্তায় দলীয় কর্মীদের নিজের সক্রিয় রাজনীতিতে ফেরার বার্তা দিয়েছেন।

ফের সক্রিয় রাজনীতিতে ফিরছেন লালু, ৩ বছর পর বিহারে নীতীশ সরকারের ঘুম ওড়াতে নতুন উদ্যোমে নামছে আরডেডি

প্রায় ৩ বছর পর লালু প্রসাদ যাদবকে সক্রিয় রাজনীতিতে ফিরতে দেখা যাবে। গতকালই ভিডিও বার্তায় লালু প্রসাদ যাদব দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করুন। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে রাজ্য। এই সময় মানুষের সহায়তায় এগিয়ে আসা অত্যন্ত জরুরি বলে মনে করছেন তিনি। সেকারণেই এই বার্তা দিয়েছেন লালু প্রসাদ যাদব। দলীয় কর্মীদের তিনি বলেছেন দেশের হাজার হাজার মানুষ মরছে করোনা ভাইরাসের সংক্রমণে। এই পরিস্থিতিতে আরও বেশি করে তাঁদের পাশে থেকে সাহায্য করা উচিত বলে জানিয়েছেন তিনি। প্রায় ৩ বছর পর দলীয় কর্মীদের সরাসরি বার্তা দিলেন লালু প্রসাদ যাদব।

করোনা পরিস্থিতি মোকাবিলায় বিহারে লকডাউন জারি করা হয়েছে। রাজ্য সরকারের অব্যবস্থার কারণেই করোনা সংক্রমণ ছড়িয়েছে বলে দাবি করেছেন আরজেডি নেতারা। পরিস্থিতি সামাল দিতে সেকারণেই লকডাউন জারি করা হয়েছে। এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে সকলকে। এদিকে লালু প্রদাসের এই বার্তার পর নতুন করে উদ্যোম খুঁজে পেয়েছেন আরজেডি সমর্থকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+