জমি দিয়ে চাকরি! লালুপ্রসাদ যাদবের পরিবারের ৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

পশু খাদ্য কেলেঙ্কারি মামলা-সহ একাধিক মামলায় জেলবন্দি ছিলেন তিনি। সম্প্রতি জেলমুক্তির পর তিনি অসুস্থ। তারপরও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের পিছু ছাড়ল না ইডি। এবার জমি দিয়ে চাকরির দুর্নীতিতে কড়া শাস্তির মুখে পড়লেন তিনি। লালুপ্রসাদ যাদবের পরিবারের ৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।

জমি দিয়ে চাকরি কেলেঙ্কারিতে লালুপ্রসাদ যাদবকে ডেকে আগেই জেরা করেছিল ইডি। এরপর সেই চাকরি কেলেঙ্কারিতে লালুপ্রসাদ যাদবের পরিবারের ৬ কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করে আরও একটা কড়া শাস্তির নিদান দিলেন। সোমবার ৬ কোটি টাকার সন্পদ বাজেয়াপ্ত করে ইডি বুঝিয়ে দিয়েছে এই কেলেঙ্কারির সঙ্গে লালুপ্রসাদ যাদবের পুরো পরিবারই জড়িত।

Lalu Prasad Yadav

২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন লালুপ্রসাদ যাদব জমির বিনিময়ে রেলে নিয়োগের ব্যবস্থা করেন। তাঁর পরিবার ও সহযোগীরাও এই ঘটনায় জড়িত। ১৮ মে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ছাড়াও তাঁর স্ত্রী রাবড়িদেবীকেও ১৮ মে এই চাকরি কেলেঙ্কারিক সঙ্গে যুক্ত অর্থ তছরূপের মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

এছাড়া বিহারের উপমুখ্যমন্ত্রী তথা লালুপ্রসাদের পুত্র তেজস্বী যাদব, আরজেডি সাংসদ তথা পরিবারের অন্যান্য সদস্য মিসা ভারতী, চন্দা যাদব ও রাগিনী যাদব-সহ যাদব পরিবারের অন্যান্য সদস্যদেরও গত কয়েক মাস ধরে এই মামলায় জিজ্ঞাসাবাদ করার কাজ চালাচ্ছে ইডি। এখন তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হল।

জুলাই মাসে সিবিআই লালুপ্রসাদ যাদব ও তাঁর স্ত্রী-পুত্রসহ ১৮ জনের বিরুদ্ধে দ্বিতীয় চার্জশিট দাখিল করে। এই মামলায় প্রথম চার্জশিট দাখিল করা হয় ১৮ মে। চার্ঝশিটে নাম ছিল লালুপ্রসাদ যাদব, রাবড়ি দেবী ও দুই কন্যাসহ ১৫ জনের বিরুদ্ধে। এই ঘটনায় সরকারি কর্মচারীরাও অনেকে জড়িয়ে ছিলেন।

২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত ভারতীয় রেলের বিভিন্ন জোনে গ্রুপ ডি পদে বেশ কয়েকজনকে নিয়োগ করা হয়েছিল। চাকরির পরিবর্তে তাঁরা জমির কাজপত্র লালুপ্রসাদ যাদবের পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করেছিলেন। সেই নিয়োগে কোনও বিজ্ঞাপন বা গণবিজ্ঞপ্তি জারি করা হয়নি।

এই নিয়োগ দুর্নীতিতে বিহারের পাটনার বেশি কিছু বাসিন্দাকে মুম্বই, জব্বলপুর, কলকাতা, জয়পুর ও হাজিপুরে রেলের চাকরিতে নিয়োগ করা হয়েছিল। এতদিন পর সেই কেলেঙ্কারি সামনে আসে। নয়া এক নিয়োগ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে লালুপ্রসাদ যাদবের পরিবার। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে সবাই যখন বিজেপির বিরু্দ্ধে লড়াইয়ে এককাট্টা তখন ইডির কড়া পদক্ষেপ নিল বিহারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+