Lalu Prasad Yadav: রাহুল গান্ধীকে বিয়ে করতে বলে মজা করেছিলেন! লালু-রাবড়ির বিয়ে নিয়ে রয়েছে মজার গল্প
লোকসভা নির্বাচন ২০২৪-এ ঐক্যবদ্ধভাবে লড়াই করতে গত ২৩ জুন ১৫ টি বিরোধী দল মিলিত হয়েছিল। বৈঠকের পরে বিভিন্ন দলের নেতারা সাংবাদিক সম্মেলনও করেন। সেইখানেই আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিয়ে করার পরামর্শ দেন এবং মজাও করেন।
লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) বলেন, রাহুলজি আপনি বিয়ে করুন। তারাঁ (লালু যাদব এবং অন্যরা) যেমন চান আবার সনিয়া গান্ধীও তাই চান। লালুপ্রসাদ যাদবের কথায় হেসে ফেলেন রাহুল। লালু জানান, তিনি রাহুলের বড়াতি হতে চান।

লালুপ্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর বিয়ে নিয়ে মজাদার গল্প রয়েছে। দেশে জরুরি অবস্থা জারির দু-বছর আগে সরস্বতী পুজোর দিন লালু-রাবড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই সময় লালু যাদব ছাত্র নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। কিন্তু বিয়ের আগে রাবড়ি দেবীকে এক ঝলকও দেখতে পাননি। বিয়ের অনেকদিন পরেও নয়।
বাবড়ি দেবীক সঙ্গে বিয়ে প্রসঙ্গে লালুপ্রসাদ যাদব ( Lalu Prasad Yadav)তাঁর জীবনী 'গোপালগঞ্জ থেকে রাইসিনা'-তে বলেছেন, বিয়ের একবছর পর অর্থাৎ ১৯৭৪ সালে মার্চে স্ত্রীর সঙ্গে প্রথমবার দেখা করেন। লালু জীবনীতে লিখেছেন, সেই সময় মেয়ের সঙ্গে কথা বলা বাদ দিন, বরের কাছে মেয়ে দেখানোর রীতি ছিল না।
তবে লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) জানতে আগ্রসী ছিলেন, বারড়ি কেমন দেখতে কিংবা তিনি কেমন আচরণ করেন। লালু নিজেই লিখেছেন, সেই সময় তিনি একটি সমাধান খুঁজে পান। তিনি রাবড়ির বাড়িতে এক বন্ধুকে পাঠিয়ে ছিলেন। বন্ধুর দেওয়া তথ্যের ভিত্তিতেই ভাবী স্ত্রী সম্পর্কে নিশ্চিত হয়েছিলেন।

লালু তাঁর জীবনীতে উল্লেখ করেছেন, প্রথমবার সাক্ষাতের সময় রাবড়ি দেবী সাধারণ শাড়ি পরেছিলন। লালু রাবড়কে বলেছিলেন, বিহারে আন্দোলন চলছে। যার নেতৃত্বে তিনি ও জয়প্রকাশ নায়ারণ রয়েছেন। সেই সময় রাবড়ি দেবী তার কোনও উত্তর দেননি। নিজের স্বামীর কথা শুনে গিয়েছিলেন।
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) তাঁর জীবনীতে বলেছেন, তাঁদের বিয়ের সময় রাবড়ি দেবীর পরিবার তুলনামূলত বিত্তশালী ছিল। রাবড়ি দেবীর আত্মীয়রা যখন তাঁকে দেখতে গিয়েছিলেন, সেই সময় লালুর পরনে ছিল লুঙি ও গেঞ্জি। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন দেশে জরুরি অবস্থা জারি করেন, সেই সয়ম বড় মেয়ে মিসার জন্ম।












Click it and Unblock the Notifications