বাবরি ধ্বংসের কলঙ্ক মুছে যেতেই মুখ খুললেন লালকৃষ্ণ আডবাণী, যা বললেন বিজেপির লৌহপুরুষ
বাবরি মসজিদ ধ্বংসের মামলার রায়কে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। এই রায়ে আমার ব্যক্তিগত ও বিজেপি-র বিশ্বাস এবং রাম জন্মভূমি আন্দোলনের অঙ্গীকার প্রতিষ্ঠিত। আজ লখনউয়ে সিবিআই-এর বিশেষ আদালতে বাবরি মসজিদের রায় ঘোষণার পর এই মন্তব্য করলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী।

সিবিআই বিশেষ আদালতে বাবরি মসজিদের রায় ঘোষণা
দীর্ঘ ২৮ বছরের অবসানের পর আজ লখনউয়ের সিবিআই বিশেষ আদালতে বাবরি মসজিদের রায় ঘোষণা করে বিচারক সুরেন্দ্রকুমার যাদব। লালকৃষ্ণ আডবাণী, উমা ভারতী, মুরলি মনোহর যোশীসহ জীবিত ৩২ জন অভিযুক্তকে বেকসুর খালাস করা হয়। পর্যাপ্ত প্রমাণের অভাবেই এই রায় বলে জানানো হয়।

মুরলী মনোহর যোশীও মামলার রায়ে খুশি
রায়কে স্বাগত জানিয়ে একের পর এক প্রতিক্রিয়া আসতে শুরু করে বিজেপি-র তরফ থেকে। রাজনাথ সিং টুইটারে লেখেন , '৩২ জন অভিযুক্তকে বেকসুর খালাস করা হয়েছে। এর থেকে এটাই প্রমাণ হয় যে, যতই দেরি হোক না কেন ন্যায় বিচার হয়েছে।' অন্যতম অভিযুক্ত মুরলী মনোহর যোশীও মামলার রায়ে খুশি।

কী বললেন যোগী ?
এই মামলা নিয়ে প্রতিক্রিয়া দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন , 'এটি প্রমাণ করে যে, তৎকালীন কংগ্রেস সরকার সাধু, বিজেপি নেতা, বিশ্ব হিন্দু পরিষদ কর্মকর্তাদের ভুয়ো মামলায় ফাঁসিয়েছে। শুধুমাত্র ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য। এই ষড়যন্ত্রে দায়ীদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।'

সিবিআই বিশেষ আদালতের বিচারক যা বললেন
এদিন সিবিআই বিশেষ আদালতের বিচারক রায় ঘোষণার সময় বলেছিলেন, 'বাবরি মসজিদ ধ্বংস পূর্ব-পরিকল্পিত নয়। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ নেই। সিবিআই-এর পেশ করা ভিডিও এবং অডিওর সত্যতা যাচাই করা যায়নি। যারা গম্বুজের চূড়ায় উঠেছিল, তারা সমাজ-বিরোধী ছিল। তবে সভাস্থলে নেতাদের দেওয়া বক্তৃতার অডিও স্পষ্ট নয়।'
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications