Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lakshadweep: মলদ্বীপের বিকল্প লাক্ষাদ্বীপ, প্যাকেজ ট্যুরের অফার জেনে নিন

হঠাৎ করে মলদ্বীপের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের তিক্ততা তৈরি হয়েছে। তার দেরে মলদ্বীপের পর্যটনেও ধাক্কা এসেছে। একের পর এক মলদ্বীরের টিকিট বাতিল হচ্ছে। ভারতীয় পর্যটকরা এক কথায় মলদ্বীপ সফরের কথা এখন ভাবতে নারাজ।

তার বিকল্প হিসেেব অনেকেই লাক্ষাদ্বীপকে বেছে নিচ্ছেন। সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার জেরে হঠাৎ করেই পর্যটন মানচিত্রে লাক্ষাদ্বীপের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। মেকমাইট্রিপের সাইটে নাকি লাক্ষাদ্বীপ নিয়ে সার্চ রাতারাতি বেড়ে হয়ে গিয়েছে ৩৪০০ শতাংশ।

Lakshadweep

মলদ্বীপের তিন মন্ত্রীর প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর দুই দেশের মধ্যে উত্তেজনার পারচ চড়তে শুরু করেছে। মলদ্বীপ বয়কটের ডাক দিয়েছে ভারতীয়রা। একের পর এক মলদ্বীপের বিমানের টিকিট বাতিল হচ্ছে প্যাকেজ ট্যুর বাতিল হচ্ছে। বিকল্প জায়গা হিসেবে অনেকেই এবার লাক্ষাদ্বীপ যেতে চাইছেন। কিন্তু সেখানে কি পর্যাপ্ত পর্যটনের ব্যবস্থা রয়েছে এই নিয়ে সংশয় দেখা দিয়েছে।

যদিও মলদ্বীপের প্রশাসন জািনয়েছে সেখানে পর্যটকদের জন্য পর্যাপ্ত থাকার বন্দোবস্ত রয়েছে। কােজই পর্যটকরা যদি আসতে চান তাহলে তাঁদের সাদরে আমন্ত্রণ জানাবে লাক্ষাদ্বীপ। ইতিমধ্যেই পর্যটন সংস্থাগুলি মলদ্বীপের জন্য প্যাকেজ ট্যুর এনে ফেলেছে। ইজিমাই ট্রিপ মলদ্বীপের বিকল্প হিসেবে লাক্ষাদ্বীপের প্যাকেজ ট্যুর এনেছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে মলদ্বীপের জন্য তাঁদের মাধ্যমে বছরে আড়াই লক্ষ টাকার মতো ফ্লাইট বুকিং হয়। সেগুলির সবই প্রায় এবার বািতল হয়েছে। গতবছর ৪০ শতাংশ বেসি পর্যটক তাঁদের সাইটের মাধ্যমে মলদ্বীপের ফ্লাইট বুকিং করেছিলেন। কারণ আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রের মধ্যে মলদ্বীপ ভারতীয়দের অন্যতম পছন্দের জায়গা।

এবার যেহেতু মলদ্বীপে যাওয়ার পরিস্থিতি নেই তাই তাঁরা বিকল্প হিসেবে লাক্ষাদ্বীপকে বেছে নিয়েছে। এবং পর্যটকদের সুবিধার কথা ভেবে একাধিক প্যাকেজ বাজারে এনেছে তারা। তাতে পর্যটকদের বিমান সফর থেকে শুরু করে হোটেল বুকিং সবটাই রয়েছে। আন্দামানের মতোই লাক্ষাদ্বীপে ওয়াটার স্পোর্টসও রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে লাক্ষাদ্বীপে স্কুবা ডাইভিং করেছেন।

প্রধানমন্ত্রী মোদীকে িনয়ে মালদ্বীপের কয়েকজন মন্ত্রী বিতর্কিত মন্তব্য করেছিলেন। তারপরেই শুরু হয়ে যায় সমালোচনা। মলদ্বীপের প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে তিন মন্ত্রীকে বহিষ্কারও করেছেন। তিন্তু তাতেও বিতর্কের পারা নামেনি। উল্টে উত্তোরত্তোর বেড়েই চলেছে। ভারত জুড়ে এখন মলদ্বীপ বয়কটের ডাক দেওয়া হয়েছে। তারপরেই একের পর এক পর্যটক বাতিল করেছেন মলদ্বীপের বিমান। তারপরেই লাক্ষাদ্বীপ ভ্রমণে আগ্রহ দ্বিগুণেরও বেশি হারে বেড়ে গিয়েছে ভারতীয়দের মধ্যে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+