লাদাখ সংঘাতের উত্তাপের মধ্যেই চিনকে ফের একবার 'ডিসএনগেজমেন্ট' খোঁচা ভারতের! দিল্লি-বার্তা আরও স্পষ্ট

চিরকালীন স্বভাব অনুযায়ী, চিন এখনও মুখে একরকম ও কাজে আরেক রকমের পদক্ষেপ নিয়ে যাচ্ছে। সেই অনুযায়ী লাদাখ সংঘাতে পূর্ব লাদাখের একাধিক অংশে এখনও দখল কায়েম রেখেছে চিনের সেনা। আর সেই কথা মনে করিয়ে দিয়েই ভারত এবার তাবড় বক্তব্য রেখেছে।

 দিল্লি-বার্তা

দিল্লি-বার্তা

বেজিংকে কার্যত প্রচ্ছন্ন হুঁশিয়ারের সুরে দিল্লি জানিয়েছ ডিসএনগেজমেন্ট দুই তরফে হলেই, তবে ফের একবার পুরনো পরিস্থিতি সীমান্তে নিয়ে আসা সম্ভব। এর আগে চিনের বিদেশমন্ত্রক জানিয়ে ছিল যে দ্বিপাক্ষিক বন্ধুত্ব তারা ধরে রাখতে উদ্য়োগী। এক্ষেত্রে "মিসজাজমেন্ট' এড়িয়ে চলার বার্তা দেওয়া হয়েছে। তারপরই চিনের তরফে এমন বক্তব্য আসে।

 জয়শঙ্কর বার্তা

জয়শঙ্কর বার্তা

এর আগে বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানান, ' গোটা পরিস্থিতি স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। আলোচনার মাধ্যমে চিনের সেনাকে পিছু হটানোর চেষ্টা করা হচ্ছে। তবে কূটনৈতিক স্তরে দীর্ঘ আলোচনার পর খুব অল্প জায়গাতেই এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভারত চিনকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সীমান্তে শান্তি বজায় রাখা দুই দেশের সম্পর্কের মূল শর্ত।'

বেজিংবার্তা

বেজিংবার্তা

উল্লেখ্য, চিন সাফ জানান দিতে চাইছে যে, ভারতের সঙ্গে সীমান্তে যে ধরনের সংঘাতই হয়ে থাকুক না কেন, তার প্রবাব যেন দ্বিপাক্ষিক বাণিজ্য বা সম্পর্কে না পড়ে যায়। তাতে আর্থিক সহযোগিতার রাস্তা অনেকটাই খারাপ হতে থাকতে পারে বলে দাবি তাঁর।

ভারতের বিদেশমন্ত্রীর দাবি

ভারতের বিদেশমন্ত্রীর দাবি


এক সাক্ষাৎকারে এর আগে এস জয়শঙ্কর বলেন, ১৯৬২ যুদ্ধের পর নিশ্চিতভাবে এটাই সবচেয়ে গুরুতর পরিস্থিতির মধ্যে দুই দেশের সম্পর্ক। ৪৫ বছরে এই প্রথমবার সীমান্তে আমাদের সেনা শহিদ হয়েছেন। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় দুই দেশের তরফে যে বিপুল সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেটাও এই প্রথমবার।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+