Kuwait Fire: বায়ুসেনার বিশেষ বিমানে ফিরল অগ্নিকাণ্ডে মৃত শ্রমিকদের মরদেহ, বিমানবন্দর জুড়ে শোকের আবহ
দক্ষিণ কুয়েতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ভারতীয়দের মরদেহ নিয়ে ফিরল বায়ুসেনার সি-১৩০জে বিমান। শুক্রবার ভোরেই ভারতীয়দের দেহ নিয়ে সেই বিমান কুয়েত থেকে যাত্রা শুরু করে। বেলা ১১টা নাগাধ বায়ুসেনার বিশেষ বিমান কেরলের এর্নাকুলাম বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সহ কেরল সরকারের উচ্চপদস্থ মন্ত্রী-আমলারা।
অগ্নিকাণ্ডের ঘটনার পরই তৎপর হয় কেন্দ্র। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কুয়েত যান দ্রুত ভারতীয়দের মরদেহ ফিরিয়ে আনতে। বায়ুসেনার বিশেষ বিমানে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহও ফিরলেন দেশে। যেহেতু মৃতদের মধ্যে বেশিরভাগই কেরলের বাসিন্দা,তাই বিমানটি সরাসরি কেরলেই অবতরণ করে। শুধু রাজ্য প্রশাসনের মন্ত্রীরাই নয় একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীরাও উপস্থিত ছিলেন কেরলের বিমানবন্দরে।

#WATCH | Ernakulam: Special IAF aircraft carrying the mortal remains of 45 Indian victims in the fire incident in Kuwait reaches Cochin International Airport.
— ANI (@ANI) June 14, 2024
(Source: CIAL) pic.twitter.com/UKhlUROaP7
শুক্রবার সকালে কুয়েতের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সমাজমাধ্যমে লেখা হয়, "বায়ুসেনার বিশেষ বিমানে কুয়েতের অগ্নিকাণ্ডে হত ৪৫ ভারতীয়দের দেহ কোচি বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ, যিনি কুয়েত প্রশাসনের সঙ্গে কথা বলে দেহ ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তিনিও এই বিমানে রয়েছেন।"
বুধবার ভোরে কুয়েতের রাজধানী শহরের দক্ষিণে মাঙ্গাফ এলাকার একটি বহুতল আবাসনে আগুন লাগে। জানা যায়, ওই আবাসনে মূলত থাকেন শ্রমিকেরা, যাঁদের অধিকাংশই ভারতীয়। প্রথমে জানা গিয়েছিল, অগ্নিকাণ্ডের ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছে। পরে মৃতের সংখ্যা বেড়ে হয় ৪৯। হাসপাতালে ভর্তি করানো হয় প্রায় ৫০ জনকে।
যে ভারতীয়দের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে অনেকেই দক্ষিণ ভারতের বাসিন্দা বলে জানা গিয়েছে। কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যে বাসভবনটিতে আগুন লেগেছে, সেখানে কেরলের অনেক মানুষ বাস করতেন।
কুয়েত সরকারের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে মোট ৪৫ জন ভারতীয় মারা গিয়েছেন। তাঁদের মধ্যে ২৩ জনই হলেন কেরলের বাসিন্দা। তবে এদের মধ্যে সাত জন থাকতেন তামিলনাডুতে।। উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের তিনজন করে বাসিন্দারা মারা গিয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ওডিশার দুই জনের মৃত্যু হয়। তাছাড়া পশ্চিমবঙ্গ, বিহার, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র এবং পাঞ্জাবের একজন করে ব্যক্তির মৃত্যু হয়েছে।এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications