Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Slowest City Kolkata: দেশের সবচেয়ে ধীরগতির শহর কলকাতা, এই শহরে গড়ে ১০ কিমি পথ থেকে কত সময় লাগে জানেন?

Slowest City: তথ্যপ্রযুক্তি নগর হিসাবে পরিচিত বেঙ্গালুরু! দেশ-বিদেশ থেকে বহু মানুষ সেখানকার তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতে আসেন। কিন্তু বেঙ্গালুরু পৌঁছেই যে সমস্যার মুখে মানুষকে প্রথমেই পড়তে হয় তা হল ট্র্যাফিক। তা নিয়ে অনেকেই প্রকাশ্যে উষ্মাও প্রকাশ করেন। এবার সবচেয়ে খারাপ ট্র্যাফিকের শহরের তকমা ছুটল তথ্যপ্রযুক্তি নগরী বেঙ্গালুরুর মুকুটে।

২০২৪ সালের টমটম (Dutch location technology firm, TomTom) ট্র্যাফিক সূচক অনুসারে, এটি বিশ্বের তৃতীয় ধীরতম শহর। প্রথম দুই স্থানে ব্যারানকুইলা (Barranquilla) ও কলকাতা (Kolkata)। শুধু তাই নয়, সমীক্ষা বলছে ভারতের সবচেয়ে ধীর (Slowest City) শহর নাকি কলকাতা। একই সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরুও।

Slowest City

ডাচ টেকনোলজি ফার্ম টমটম (TomTom) প্রত্যেক বছরই দেশের বড় বড় মেট্রো শহরের ট্র্যাফিক পরিস্থিতি নিয়ে একটা সমীক্ষা চালায়। এই বছরের প্রতিবেদনে ট্রাফিক প্রবাহের দিক থেকে বেঙ্গালুরুকে সবচেয়ে খারাপ শহরগুলির মধ্যে একটি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Slowest City: বেঙ্গালুরুতে ১০ কিমি যেতে সময় নেয় ৩০ মিনিট

টমটম (Dutch location technology firm, TomTom) এর রিপোর্ট বলছে, বেঙ্গালুরুতে ১০ কিলোমিটার যাওয়ার সময় গড় সময় লাগে ৩০ মিনিট ১০ সেকেন্ড। ২০২৩ সালের তুলনায় ২৪ এ ৫০ সেকেন্ড সময় বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, ব্যারানকুইলা (Barranquilla)-তে ১০ কিমি পথ যেতে সময় লাগে ৩৬ মিনিট ৬ সেকেন্ড।

এমনকি ওই সমীক্ষা বলছে, কলকাতায় এই একই পথ অর্থাৎ ১০ কিমি যাত্রা করতে সময় নেয় ৩৪ মিনিট ৩৩ সেকেন্ড। যা মোটেই স্বস্তিজনক নয় বলছেন বিশ্লেষকরা। অনেকেই বলছেন, উন্নয়নের কথা সরকার যতই বলুক না কেন, আদোতে সময়ের সঙ্গে ট্র্যাফিক বাড়লেও তা যে হচ্ছে না এটা তারই প্রমাণ, দাবি একাংশের।

অন্যদিকে এই তালিকায় আছে পুনেও। এই শহর বিশ্বের স্লথ শহরগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে বলে জানাচ্ছে ওই সমীক্ষা।

Slowest City: ভারতের সবচেয়ে জনবহুল শহর কলকাতা

টমটমের রিপোর্টকে তুলে ধরে সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, কলকাতা ভারতের সবথেকে ভিড় অর্থাৎ জনবহুল শহর। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। সমীক্ষা বলছে, ২০২৩ সালে ১০ কিলোমিটার দূরত্ব দূর করতে সময় লেগেছিল ২৮ মিনিট ১০ সেকেন্ড। ২০২২ সালে এই সময় লাগত ২৯ মিনিট ৯ সেকেন্ড। ২০২২ সালে বেঙ্গালুরুর গড় গতি ছিল ১৮ কিমি/ঘন্টা।

অন্যদিকে সবচেয়ে ঘিঞ্জি নগরীর তকমা পেয়েছে লন্ডন। বিশ্বের উন্নত শহরগুলির মধ্যে লন্ডন একটি। কিন্তু ওই সংস্থার সমীক্ষা বলছে লন্ডনই সবচেয়ে ঘিঞ্জি শহর। অন্যদিকে শ্লথগতির ট্রাফিকের লিস্টে ডাবলিন, মিলানের মতো শহরও আছে,।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+