পর্যাপ্ত তথ্য সুরক্ষার মাধ্যমে ফের চিনা সংস্থা গুলির ব্যবসায় মত ভারতীয়দের, জানুন কী বলছে সমীক্ষা
পর্যাপ্ত তথ্য সুরক্ষার মাধ্যমে ফের চিনা সংস্থা গুলির ব্যবসায় মত ভারতীয়দের, জানুন কী বলছে সমীক্ষা
চিন-ভারত সংঘাতের আবহে ইতিমধ্যেই গোটা দেশে চিনা পণ্য বয়কটের ডাক ওঠে গত সপ্তাহেই। এই সঙ্কটকালীন অবস্থায় একাধিক ভারতীয় সংস্থাও চিনের সঙ্গে বাণিজ্যিক চুক্তি বাতিলের পথেও হাঁটে। এদিকে সম্প্রতি একটি সমীক্ষায় দেখা যাচ্ছে ৪৯ শতাংশ ভারতীয় মনে করছেন চিনা কোম্পানি গুলিকে ভারতে পণ্য বিক্রির অনুমতি দেওয়া উচিত। এদিকে এই সমীক্ষা চলাকালীন ভারত-চিন বাণিজ্য সম্পর্কের অবনতি নিয়ে ৩ হাজারের বেশি দেশীয় ক্ষুদ্র ব্যবসার কর্ণধারদের সঙ্গে কথা বলা হয়। সেখানে ৭ শতাংশ ব্যবসায়ী মনে করছেন আগামীতে এর মারত্মক প্রভাব পড়তে চলেছে তাদের ব্যবসার উপর। পাশাপাশি ২০ শতাংশ মনে করছেন এর ফলে আংশিক মন্দা দেখা যাবে তাদের ব্যবসায়।

তবে এই সমীক্ষায় অংশগ্রহণকারী বেশিরভাগ উত্তরদাতাই মনে করছে ভারতে ব্যবসারত ওই কোম্পানি গুলির যাবতীয় তথ্য ভারত সরকারে কাছে জমা রাখা হোক। পাশাপাশি বৈধতা যাচাইয়ের জন্য সংস্থা গুলির চিনের সদরদফতরেও পাঠানো হোক একইসাথে। লোকাল সাইক্লসের এই জরিপে দেখা গেছে ৩৫ শতাংশ লোক চিনা পণ্যের বিক্রির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার উপর সওয়াল করছেন। অন্যদিকে ১৪ শতাংশ বলেছেন যে তাদের কেবল মেড ইন ইন্ডিয়া পণ্য বিক্রির অনুমতি দেওয়া উচিত।
এদিকে প্রায় ২৫ শতাংশ মানুষ বলেছেন, এই জাতীয় সংস্থাগুলিকে তখনই মেড ইন ইন্ডিয়া পণ্য বিক্রির অনুমতি দেওয়া উচিত যদি তাপা চিনের সমস্তরকম তথ্য আদান-প্রদান বন্ধ করে। সেখানে তথ্য-আদানপ্রদান বন্ধের ব্যপারে নিশ্চয়তা মিললে চিনা সংস্থা গুলিকে সমস্ত রকমের পণ্য বিক্রয় করতে দেওয়া উচিত বলে মনে করছেন ২০ শতাংশ মানুষ। এদিকে মাত্র ২ শতাংশ মানুষ মনে করছেন চিনা সংস্থা গুলিকে তাদের আগের অধিকার ফিরিয়ে দেওয়া উচিত। পাশাপাশি ৯ শতাংশ মানুষ মনে করছেন পর্যাপ্ত তথ্য সুরক্ষা পাওয়া গেলে চিনা সংস্থা গুলিকে পুনরায় ব্যবসা করতে দেওয়া উচিত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications