Manmohan Singh: নখ দর্পণে অর্থনীতি, সঙ্কট থেকে মুক্ত করেছিলেন দেশকে! জানেন কী নিয়ে পড়াশোনা মনমোহন সিং'য়ের
Manmohan Singh Education Qualification: বছর শেষে শোকের ছায়া। প্রয়াত মনমোহন সিং (Manmohan Singh) । শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এইমসে ভর্তি করা হয় তাঁকে। অবস্থা এতটাই সঙ্কটজনক হয় যে চিকিৎসকরা সমস্ত চেষ্টা করেও ব্যর্থ হন। রাত ৯টায় মৃত্যু হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর।
২০০৪ সাল থেকে দীর্ঘ সময় দেশের প্রধানমন্ত্রী পদ সামলেছেন। এমনকী দেশের অর্থনীতিতেও (Indian Economy) মনমোহন সিংয়ের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু কীভাবে অর্থনীতি এতটা দক্ষ? কি নিয়ে পড়াশোনা করেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী (Manmohan Singh Education Qualification) ।

Manmohan Singh Education Qualification: প্রত্যন্ত গ্রামে জন্ম
প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিম পাঞ্জাবের একটি প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন। পিভি নরসিংহ রাও পরিচালিত সরকারের অর্থমন্ত্রী হিসাবেও দায়িত্ব সামলেছেন মনমোহন। সেই সময় দেশে অর্থনৈতিক সংস্কার আনার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল। উদার অর্থনীতির পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। যা এখনও দেশের মানুষ স্মরণ করেন (Manmohan Singh Education Qualification) ।
Manmohan Singh Education Qualification: এক নজরে পড়াশোনা
ছোট থেকে শান্ত স্বভাবের মনমোহন ছিলেন মেধাবি (Manmohan Singh Education Qualification) । পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা। সেখান থেকেই ১৯৫২ সালে অর্থশাস্ত্রে স্নাতক করেন। এবং ১৯৫৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপরেই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাড়ি দেন মনমোহন সিং। সেখান থেকে ১৯৫৭ সালে অর্থ শাস্ত্রে ফার্স্ট ক্লাস অর্নাস ডিগ্রি নেন। তারপর ১৯৬২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজ থেকে ডক্টর ফিল ডিগ্রিও অর্জন করেন। ছোট থেকেই মনমোহন অর্থনীতিতে যথেষ্ট মেধাবী ছিলেন।
Manmohan Singh Education Qualification: একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন
পাঞ্জব বিশ্ববিদ্যালয় থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং'য়ের কেরিয়ার (Manmohan Singh Education Qualification) শুরু! লেকচারার হিসাবে কাজ শুরু করেন। এরপর দিল্লি বিশ্ববিদ্যালয়। ১৯৬০ সালে, ভারতের বাণিজ্য মন্ত্রকের উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন প্রয়াত কংগ্রেস নেতা। ১৯৭০ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন।
প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান, আরবিআই'য়ের গভনর সহ একাধিক পদ সামলেছেন। এমনকী দীর্ঘদিন অর্থসচিব এবং পরে অর্থমন্ত্রী হিসাবেও কাজের অভিজ্ঞতা ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং'য়ের। ফলে তাঁর মৃতু্য দেশের জন্য একেবারেই অপুরনঈয় ক্ষতি। তা এক কথায় মেনে নিচ্ছেন সবাই।












Click it and Unblock the Notifications