Vande Bharat Sleeper Train: যাত্রীদের জন্য বড় খবর! এই রুটেই ছুটবে প্রথম স্লিপার 'দেশি বুলেট'

Vande Bharat Sleeper Train: ভারতীয় রেলের (Indian Railways) যাত্রীদের জন্য বড় খবর। খুব শীঘ্রই ভারতীয় রেল ট্র্যাকে ছুটতে পারে Vande Bharat Sleeper Train। যা খবর, নাগপুর এবং পুনের মধ্যে প্রথম ছুটতে পারে এই ট্রেন। মধ্য রেলওয়ের নাগপুর ডিভিশনে যাত্রী সংখ্যা ক্রমশ বাড়ছে।

আর ত সামাল দিতেই এই রুটে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Train) চালানোর সিদ্ধান্ত রেল নিয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এছাড়াও তালিকায় আরও কয়েকটি রুট আছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

শুধু তাই নয়, সেকেন্দ্রবাদ লাইনের জন্য একটি নন স্লিপার বন্দে ভার‍ত (Vande Bharat) চালানোর প্রস্তাব রাখা হয়েছে। তবে আগে থেকেই নাগপুর-পুনে রুটে গরীব রথ, অজনি-পুনে সুপারফার্স্ট এক্সপ্রস এবং নাগপুর-পুনে এক্সপ্রেসের মতো একাধিক ট্রেন (Train) রয়েছে। কিন্তু যেভাবে এই রুটে যাত্রীদের ভীড় বাড়ছে তা সামাল দিতে কার্যত হিমশিম অবস্থা হচ্ছে। এই অবস্থায় Vande Bharat Sleeper Train চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাগপুর-পুনে লাইনে বেশির ভাগ সময় দেখা যায় লম্বা ওয়েটিং লিস্ট। ফলে সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের। ট্রেনে টিকিট না পেয়ে যাত্রীদের বাসে বাড়তি টাকা খরচ করে যান। বেশ কিছু ট্রেন এই রুটে চললেও সবগুলিই চেয়ার কার। কোনও স্লিপার ট্রেনের অপশন নেই। ভারতীয় রেল (Indian Rail) কয়েকটি রুটে স্লিপার ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নিওয়েছে। যার মধ্যে নাগপুর এবং পুনে একটি রুট হতে পারে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

আগামী ১৫ অগস্ট Vande Bharat Sleeper Train এর উদ্বোধন হতে পারে। এমনটাই গুঞ্জন। শুধু তাই নয়, আগামী ২৩ এপ্রিল বাজেট (Union Budget 2024) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। সেখানেই নয়া এই সেমি বুলেট ট্রেনের বিষয়ে বিস্তারিত ঘোষণা হতে পারে।

এমনকি কোন রুটে নয়া এই ট্রেন ছুটবে তাও ঘোষণা হতে পারে। একাধিক রুটে Vande Bharat Sleeper Train চালানো হতে পারে বলে শোনা যাচ্ছে। এমনকি হাওড়া-দিল্লি রুটেও নয়া এই স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper Train) চলতে পারে বলে শোনা যাচ্ছে। সরকারি ভাবে ঘোষণার অপেক্ষা রয়েছে। এখন দেখার বাজেটে কিছু এই বিষয়ে ঘোষণা করা হয় নাকি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+