Indian Railways Rule Changed: যত আসন ততই টিকিট বিক্রি করবে রেল! বড় সিদ্ধান্তের পথে ভারতীয় রেল
Indian Railways Rule Changed: ভারতীয় রেলে (Indian Railways) প্রত্যেকদিন কয়েক কোটি মানুষ যাত্রা করে থাকেন! দেশজুড়ে প্রত্যেকদিন চলে কয়েক হাজার ট্রেন। তা সে লোকাল হতে পারে আবার এক্সপ্রেস কিংবা প্রিমিয়াম ট্রেনও হতে পারে। দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানোর ক্ষেত্রে এখনও সাধারণ মানুষের ভরসা ট্রেনই। তুলনামূলক কম ভাড়ায় সহজেই যাত্রা করা সম্ভব হয়। আর এজন্য ভারতীয় রেলকে দেশের লাইফলাইনও বলা হয়।
উৎসবের মরশুমগুলিতে ট্রেনের উপর চাপ বাড়তে শুরু করে। সদ্য দোল এবং হোলি উতসব গিয়েছে। এই সময় একাধিক স্পেশাল ট্রেন চালানো হয়েছে। দেশের একাধিক রুটে এই ট্রেন চালানো হয়েছে। এবিপি নিউজের খবর অনুযায়ী সম্প্রতি ট্রেন নিয়ে একটি নিয়মে (Indian Railways Rule Changed) বদল করেছে রেল।

এতে উপকৃত হবেন ওয়েটিং টিকিটের যাত্রীরা। এক নজরে জেনে নিন বিস্তারিত খবর -
Indian Railways Rule Changed: যতগুলি আসন তত টিকিট
সম্প্রতি ভারতীয় রেলে ব্যাপক ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। সমস্ত রুটেই বাড়ছে যাত্রী সংখ্যা। প্রবল ভিড়ের কারণে মাঝে মধ্যেই দুর্ঘটনাও ঘটে যাচ্ছে। সম্প্রতি রেলের বেশ কিছুক্ষেত্রে বদল (Indian Railways Rule Changed) আনা হয়েছে। এবিপি নিউজের খবর অনুযায়ী, যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করতে ঠিক যতগুলি আসন ততই টিকিট দেবে রেল। এক্ষেত্রে কনফার্ম টিকিটের সম্ভাবনা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। ওয়েটিং লিস্ট অনেকটাই কমবে। শুধু তাই নয়, রেলওয়ে কর্মীদের জন্য নতুন ডিজাইনের কার্ড এবং ইউনিফর্মও তৈরি করছে রেলওয়ে।
Indian Railways Rule Changed: আত্মনির্ভর হবে রেল
সম্প্রতি অশ্বিনী বৈষ্ণব বলেন, ভারতীয় রেল (Indian Railways Rule Changed) এখন অনেক বেশি আত্মনির্ভর। করোনার পর থেকে রেল তার খরচ নিজেই তুলে নিচ্ছে। শুধু তাই নয়, সময়ের সঙ্গে সঙ্গে রেল পরিকাঠামো সহ একাধিক ক্ষেত্রে উন্নতিও ঘটাচ্ছে। রেলমন্ত্রীর কথায়, রেলওয়ে রাজস্ব গত কয়েক বছরে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। শুধু তাই নয়, গত ১০ বছরে ভারতীয় রেল ৩৪,০০০ কিলোমিটার রেলপথ স্থাপন করেছে। ৫০,০০০ কিলোমিটার রেলপথ মেরামত করা হয়েছে।
এখানেই শেষ নয়, ১২,০০০ ফ্লাইওভার এবং আন্ডার পাস নির্মাণ করেছে রেল গত কয়েক বছরে। এ ছাড়া প্রতি বছর ১৪০০টি লোকোমোটিভ তৈরি হচ্ছে বলেও তথ্য দিয়েছেন রেলমন্ত্রী। এছাড়াও একাধিক বদলের কথাও তুলে ধরেন রেলমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications