ভোটের আগে উত্তর প্রদেশকে বড় উপহার প্রধানমন্ত্রী মোদীর, জেনে নিন পূর্বাচল এক্সপ্রেসওয়ের বিস্তারিত বিবরণ

ভোটের আগে উত্তর প্রদেশকে বড় উপহার প্রধানমন্ত্রী মোদীর, জেনে নিন পূর্বাচল এক্সপ্রেসওয়ের বিস্তারিত বিবরণ

সামনেই উত্তর প্রদেশে বিধানসভা ভোট। তার আগেই বড় উদ্বোধন হল উত্তর প্রদেশে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাঁ চকচকে হাইওয়েতে অনায়াসে নামতে পারবে ফাইটার জেট বিমান। ৩৪১ কিলোমিটার এই হাইওয়ে এমনই অত্যাধুিনক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই তড়িঘড়ি এই সড়কটি উদ্বোধন করেছে মোদী সরকার এমনই মনে করছে রাজনৈতিক মহল। কী কী বিশেষত্ব এই অত্যাধুনিক হাইওয়ের জেনে নিন বিস্তারিত।

হাইওয়ের উদ্বোধন প্রধানমন্ত্রী মোদীর

হাইওয়ের উদ্বোধন প্রধানমন্ত্রী মোদীর

উত্তর প্রদেশে ৩৪১ কিলোমিটার দীর্ঘ পূর্বাঞ্চল হাইওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর প্রদেশের সুলতানপুর জেলায় মঙ্গলবার দুপুরে এই পূর্বাঞ্চল হাইওয়ের উদ্বোধন করেন তিনি। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে এই হাইওয়ে। দিল্লি থেকে বিহার পর্যন্ত তৈরি হয়েছে এই সড়ক। রাজধানী দিল্লি থেকে শুরু দিল্লি পৌঁছে যাওয়া যাবে ১০ ঘণ্টায়। ৬ লেনের হাইওয়ে। পরবর্তীকালে সেটাকে ৮ লেনের করা হবে বলে জানিয়েছেন তিনি। ভোটেপ আগে উত্তর প্রদেশের সীতাপুরে মোদী সরকারের এই হাইওয়ের উদ্বোধনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন বিরোধীরা। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশে আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছিলেন। একের পর নতুন প্রকল্পের উদ্বোধন করা হচ্ছে ভোটের কথা মাথায় রেখে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

অত্যাধুনিক হাইওয়ের উদ্বোধন

অত্যাধুনিক হাইওয়ের উদ্বোধন

অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে হাইওয়েটি। দিল্লি থেেক বিহার পর্যন্ত ৬ লেনের রাস্তা। ১০ ঘণ্টাতেই দিল্লি েথকে পৌঁছে যাওয়া যাবে বিহারে। মোদী সরকার জানিয়েছে এই সড়ক ভবিষ্যতে ৮ লেনের রাস্তা তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। এতটাই শক্তিশালী এই সড়ক যে এই সড়কে বিমানও অবতরণ করতে পারবে বলে জানানো হয়েছে। লখনউয়ের চন্দনসরাই গ্রাম থেকে শুরু হচ্ছে সড়কটি। শেষ হচ্ছে হাইদারিয়া গ্রামের কাছে। গাজিপুরের ৩১ নম্বর জাতিয় সড়কের কাছাকাছি তৈরি হয়েছে এই হাইওয়ে। ২২,৫০০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এই জাতীয় সড়ক। লখনউ থেকে বারাবাঙ্কি, আমেঠি, অযোধ্যা, সুলতানপুর, আম্বেদকর নগর, আজমগড় মৌ, গাজিপুরে। আজমগড়ে এই হাইওয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন তিনি।

মোদীর বার্তা

মোদীর বার্তা

এক্সপ্রেস ওয়েটির উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই এক্সপ্রেস ওয়ে উত্তর প্রদেশ এবং বিহারের আর্থিক উন্নয়নে বিপুল সহযোগিতা করবে। উত্তর প্রদেশের উন্নয়নে আরও বড় ভূমিকা নেেব এই এক্সপ্রেসওয়ে। এরকম আরও ৩টি এক্সপ্রেসওয়ে তৈরি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ের কারণে উত্তর প্রদেশ এবং বিহারের বাণিজ্যিক পরিবহণ আরও উন্নত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৬ সালে একাধিক এক্সপ্রেসওয়ের পরিকল্পনা নিয়েছিল মোদী সরকার। তার মধ্যে রয়েছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, গোরক্ষপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে,গঙ্গা এক্সপ্রেসওয়ে, বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে। উত্তর প্রদেশ এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অথরিটির দায়িত্ব দেওয়া হয়েছে তিনটি প্রোজেক্ট তৈরি করছে। এটা তৈরি করা হচ্ছে বলে খবর।

ভোট রাজনীতি তুঙ্গে

ভোট রাজনীতি তুঙ্গে

উত্তর প্রদেশে ভোট রাজনীতি তুঙ্গে। একদিকে সমাজবাদী পার্টি দলের নামে সুগন্ধী বাজারে আনছে। অখিলেশ যাদব কয়েকদিনআগেই কনৌেজ উদ্বোধন করেছেন সমাজবাদী পারফিউম। সেটা নিয়ে এক প্রকার উত্তর প্রদেশে যুদ্ধ জয়ের বার্তা দিয়েছেন তিনি। অন্যদিকে বিজেপি কোমর কষে ফেলেছে। দীপাবলির আগে থেকে একের পর এক চমক দিয়ে চলেছে বিজেপি। দীপাবলির আগেই উত্তরপ্রদেশের কুশীনগর উদ্বোধন হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরের। বৌদ্ধ ধর্মাবলম্বিদের কথা মাথায় রেখে এই বিমানবন্দর তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরে ভোটের কথা মাথায় রেখেই এবার দীপাবলি উৎসবে এলাহি ওয়োজন করা হয়েছিল। অযোধ্যায় এবার দীপোৎসব করে যোগী সরকার। অন্যদিকে তারপরেইএক্সপ্রেস ওয়র উদ্বোধনে চমক দিল মোদী সরকার। এই এক্সপ্রেসওয়ে এমন প্রযুক্তিতে তৈরি করা হয়েছে যেখানে প্রয়োজনে যুদ্ধ বিমানও অবতরণ করতে পারবে। জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখেই এই বিশেষ প্রযুক্তিত তৈরি করা হয়েছে এক্সপ্রেস সড়কটি।

 এক্সপ্রেস ওয়েতে এয়ার শো

এক্সপ্রেস ওয়েতে এয়ার শো

সুলতানপুরে এক্সপ্রেস ওয়ের উপরেই যুদ্ধ বিমানে অবতরণ করেন প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকেই ভারতীয় বায়ুসেনার এয়ার শো দেখেন তিনি। যুদ্ধবিমান নামার মতো উপযুক্ত করে গড়ে তোলা হয়েছে এই এক্সপ্রেসওয়ে। যাকে বলে বড় চমক দিয়ে দিয়েছেন মোদী সরকার। এর আগে দেশে এই ধরনের সড়ক কোথাও তৈরি হয়নি। উত্তর প্রদেশ ভোটের আগে একের পর এক বড় চমক তৈরি হয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+