Hindon Airbase: কেন হিন্ডন এয়ারবেসেই রাখা হল শেখ হাসিনাকে! বায়ুসেনার কাছে কতটা গুরুত্বপূর্ণ এই ঘাঁটি
Hindon Airbase: সেনা শাসনেও উত্তাল বাংলাদেশ (Bangladesh Turmoil)! সে দেশের একের পর এক জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। বিক্ষোভকারীদের টার্গেটে আওয়ামী লিগের নেতা-কর্মীরা। বাড়িঘর থেকে শুরু করে একের পর এক অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, এখনও বিভিন্ন জায়গা থেকে মৃতদেহ উদ্ধার হচ্ছে।
এই অবস্থায় যদিও বেশ কিছুদিন কেটে গিয়েছে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina) । রয়েছেন ভারতীয় বিমান বাহিনীর হিন্ডন এয়ারবেসের নিরাপত্তা বলয়ে। কিন্তু ভারতে এত জায়গা থেকে কেন সেখানেই রাখা হল প্রাক্তন প্রধানমন্ত্রীকে?

Hindon Airbase: প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ভারতের মাটি স্পর্শ করে বিমান
গত সোমবার দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। এরপরেই বিশেষ বিমানে ভারতে চলে আসেন। সবার নজর এড়িয়ে ভারতীয় বিমান বাহিনীর অন্তত গুরুত্বপূর্ণ ঘাঁটি হিন্ডন এয়ারবেসে নিয়ে যাওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে। প্রায় সাড়ে পাঁচটা নাগাদ সেখানকার মাটি স্পর্শ করে বিশেষ বিমান C-130।
এয়ারবেস কমান্ডার সঞ্জয় চোপড়া পুরো বিষয়টির তত্ত্বাবধানে ছিলেন। ভারতে আসতে চান হাসিনা, তা আগেই জানানো হয় কেন্দ্রকে। আর এরপরেই সমস্ত পরিকল্পনা সাজানো হয়। এবং সেই মতো ওই বিমানঘাঁটিতে নামে হাসিনার বিমান। এরপর থেকে সেখানেই রয়েছেন তিনি। কেন বেঁছে নেওয়া হল হিন্ডন এয়ারবেসকেই?
Hindon Airbase: কেন হিন্ডন এয়ারবেসে হাসিনা?
বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান এয়ার ফোর্সের এই ঘাঁটি নিরাপত্তার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এশিয়ার সবথেকে বড় এয়ারবেস এটি। সবথেকে হাসিনার জন্য সেফ বলে মনে করেন আধিকারিকরা। এই বিমানঘাঁটি ভারতীয় বায়ুসেনার সম্পূর্ণ নিয়ন্ত্রনে। ঘাঁটির ভিতরে এবং বাইরে যাওয়ার গেটে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বায়ুসেনার তরফে। শুধু তাই নয়, গেটের বাইরে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে।
Hindon Airbase: নিরাপত্তা বলয়ে হাসিনা
যা খবর, ভারতীয় বিমানবাহিনীর গড়ুর কমান্ডো ( Garud commando) প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এমনকি যে গেস্ট হাউসে রয়েছে শেখ হাসিনা সেখানের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। ধারেকাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না বলে খবর। কার্যত হাসিনাকে ঘিরে একটা নিরাপত্তা বলয় বায়ুসেনা তৈরি করেছে বলে খবর।
Hindon Airbase: উচ্চ পর্যায়ের বৈঠক হয়
ভারতে শেখ হাসিনা আসার পরেই উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। যেখানে দেশের একাধিক নিরাপত্তা সংস্থার আধিকারিকরা ছিলেন। পাশাপাশি তিন বাহিনীর টপ আধিকারিকরাও ছিলেন বলে খবর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও ছিলেন বলে খবর। বলে রাখা প্রয়োজন, অজির দোভাল হাসিনার সঙ্গেও দেখা করে এসেছেন।












Click it and Unblock the Notifications