Pahalgam attack: আকাশে উড়ছে সুখোই-রাফাল! পাকিস্তানের বিরুদ্ধে আরও বড় আঘাত? সর্বদল বৈঠক শেষ হতেই বড় ইঙ্গিত

All-party meeting on Pahalgam attack: পহেলগাঁও'তে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলা নিয়ে যে মোটেই সরকার বসে থাকবে না তা ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন নরেন্দ্র মোদী সরকার। এমনকী সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর এর মধ্যেই বড় ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুর।

আজ বৃহস্পতিবার দিল্লিতে সর্বদল বৈঠক ছিল। যেখানে কংগ্রেস সহ একাধিক বিরোধী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক শীর্ষ নেতা।জানা গিয়েছে, ওই বৈঠকে গোটা ঘটনা বিস্তারিত ভাবে সমস্ত বিরোধী দলের প্রতিনিধিদের জানানো হয়েছে। একই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে কি অ্যাকশন এই বিষয়ে (All-party meeting on Pahalgam attacK) তথ্য দেওয়া হয় বলে জানা যাচ্ছে।

Pahalgam

অন্যদিকে সর্বদল বৈঠক শেষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, মিটিংয়ে প্রতিরক্ষামন্ত্রী (পড়ুন-রাজনাথ সিং) পহেলগামে ঘটে যাওয়া ঘটনা এবং ভারত সরকার এখনও পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে সে বিষয়ে জানানো হয়েছে। ভয়াবহ এই জঙ্গি হামলায় ভয়ঙ্কর এবং দুঃখজনক ব্যাখ্যা করে মন্ত্রী আরও বলেন, এই ঘটনায় দেশের সবাই চিন্তিত, এই বিষয়টি মাথায় রেখে ভারত সরকারও আরও কঠোর পদক্ষেপ করবে বলে ইঙ্গিত।

তবে কি পদক্ষেপ সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে একাধিক জল্পনা। তাহলে কি খুব শীঘ্রই পাকিস্তানে স্ট্রাইক করবে ভারতীয় সেনা? তবে যাই হোক না কেন সরকারের সঙ্গে যে বিরোধী দলগুলি যে আছে তা স্পষ্ট করেছেন ইতিমধ্যে রাহুল গান্ধী।

রাহুল গান্ধী বলেন, সন্ত্রাসবাদ সমূলে উৎখাত করতে কেন্দ্রের পাশেই আছি। তাঁর কথায়, যে কোনও উপায়ে কাশ্মীরে শাস্তি ফেরানোটা খুব প্রয়োজন। জানা যাচ্ছে, আগামীকাল শুক্রবারই কাশ্মীর উড়ে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা। গো|টা ঘটনাস্থল ঘুরে দেখবেন তিনি।

অন্যদিকে কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খারগে ( Congress president Mallikarjun Kharge) বলেন, বৈঠকে অমিত শাহ ছিলেন। সমস্ত বিরোধী দল পহেলগাঁও'য়ের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। যৌথ ভাবে জম্মু-কাশ্মীরে শান্তি ফেরানোটাই এখন জরুরি বলে মন্তব্য করেন কংগ্রেস সাংসদ।

পাকিস্তানকে কোনঠাসা করার ছক

পাকিস্তানকে সবদিক থেকে কোনঠাসা করতে আরও বড় পদক্ষেপ। আমেরিকা, রাশিয়া ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক দেশের কুটনৈতিকদের সঙ্গে বৈঠক করল বিদেশমন্ত্রক। সেই বৈঠকে ছিলেন চিনের কূটনীতিকও। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, কানাডার সঙ্গে বর্তমানে কু্টনৈতিক সম্পর্ক অন্যদিকে মোড় নিয়েছে। জানা যাচ্ছে, এদিনের বৈঠকে কানাডার তরফে এক প্রতিনিধিও ছিলেন। এছাড়াও আরও দেশের কুটনৈতিকরা এদিন মি|টিংয়ে উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। যেখানে সমস্ত তথ্য জানা|ণ হয়েছে বলেই খবর। পাশাপাশি পাকিস্তান কীভাবে ষড়যন্ত্র করছে তাও বিশ্বের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয় বলে খবর।

অন্যদিকে ইতিমধ্যে মহড়া শুরু করে দিয়েছে ভারতীয় সেনা। জানা যাচ্ছে, ভারতীয় বিমান বাহিনী সুখোই-রাফাল নিয়ে এই মহড়া শুরু করেছে বলে খবর। এমনকী নৌবাহিনীও মহড়া করছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+