Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maha Kumbh: রামমন্দিরের পর এবার কুম্ভ মেলায় নাশকতার হুমকি! খালিস্তানি জঙ্গি পান্নুনের ভিডিও প্রকাশ্যে

Pannun 'threatens' Maha Kumbh: বছরের শুরুতে রামমন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। আর এবার ভিডিও বার্তায় কুম্ভ মেলায় নাশকতার (Terror Threat) হুমকি খালিস্তানি জঙ্গি নেতা পান্নুনের। সাধুসন্তদের সংগঠন আখাড়া পরিষদের (Akhada Parishad) দাবি, সাম্প্রদায়িক সংঘর্ষের (Communal Threat) উসকানি দিতেই ভিডিয়ো বার্তায় হুমকি দিয়েছে পান্নুন। ভারতে নিষিদ্ধ (Banned) জঙ্গি সংগঠন 'শিখস ফর জাস্টিস' -এর প্রধান গুরপতবন্ত সিং পান্নুন।

সোমবারই পিলিভিটে উত্তরপ্রদেশ ও পঞ্জাব পুলিশের এনকাউন্টারে নিহত হয় তিন খালিস্তানি জঙ্গি। এরপরই ভিডিও বার্তায় কুম্ভ মেলায় নাশকতার হুমকি পান্নুনের। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই হুমকি ভিডিও। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি, ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যা ও ৩ ফেব্রুয়ারি সরস্বতী পুজো তথা বসন্ত পঞ্চমীর দিন হামলার হুমকি দেওয়া হয়েছে ওই ভিডিও বার্তা থেকে।

KUMBH

এদিকে পান্নুনকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে সাধসন্তদের সবচেয়ে বড় সংগঠন অল ইন্ডিয়া আখাড়া পরিষদের। এদিন মহাকুম্ভ নগরে সংগঠনের সভাপতি মহন্ত রবীন্দ্র পুরী বলেন, "পান্নুন নামের এই জঙ্গি যদি মহাকুম্ভে প্রবেশ করার সাহস দেখায় তাহলে তাকে গণধোলাই দিয়ে তাড়ানো হবে। এরকম উন্মাদ আমরা হাজারে হাজারে দেখেছি।"

তিনি আরও বলেন, "মাঘ মাসের এই মেলায় শিখ ও হিন্দুরা সম্প্রীতি বজায় রেখে উৎসব পালন করেন। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে অশান্তি পাকানোর চক্রান্ত করছে পান্নুন। শিখরাও আমাদের সনাতন ধর্মকে বাঁচিয়ে রেখেছে। সনাতন ধর্মকে সুরক্ষা প্রদান করেছে শিখরাই। আমাদের দুই ধর্মেই নাগা সাধু রয়েছে। আমরা সকলে সনাতন ধর্ম রক্ষার সৈনিক। তাই পান্নুনের হুঙ্কারে কোনও গুরুত্ব দিচ্ছি না আমরা।"

পান্নুনের উদ্দেশ্য বরাবরই সনাতন ধর্মে বিভেদ সৃষ্টি করা বলে দাবি আখাড়া পরিষদের। পঞ্জাবেও তিনটি আখাড়া রয়েছে বলে জানান তিনি। হাজার হাজার সাধুসন্তের সেখানে বাস। তাই পান্নুনের মতো উগ্রপন্থীদের কথায় কর্ণপাত করা হচ্ছে না বলে জানিয়ে দিলেন অল ইন্ডিয়া আখাড়া পরিষদের সভাপতি। যদিও মহা কুম্ভকে মাথায় রেখে বর্ষশেষে জোরদার করা হয়েছে নিরাপত্তা।

প্রয়াগরাজ ও সংলগ্ন মহা কুম্ভমেলা চত্বরে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গোয়েন্দারা সদা তৎপর রয়েছে বলে জানা গিয়েছে। মহাকুম্ভে নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এলাকায় সন্দেহজনক গতিবিধির উপর নজরদারি রাখছেন গোয়েন্দারা। মহাকুম্ভ নগরের পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মহাকুম্ভে উচ্চ প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+