Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বয়ঃসন্ধিতে যে সন্ন্যাসীর হাতে ধর্ষিত হতে হয়েছিল তারই যৌনাঙ্গ কাটল কেরলের আইনের ছাত্রী

ছোটবেলায় বছরের পর বছর স্বঘোষিত ধর্মগুরু হাতে ধর্ষিত হতে হয়েছিল মেয়েটিকে। ৮ বছর পর তারই প্রতিশোধ নিল কেরলের আইনের ছাত্রী। যৌনাঙ্গ কেটে তাকে চরম শাস্তি দিল মেয়েটি।

ছোটবেলায় বছরের পর বছর স্বঘোষিত ধর্মগুরুর হাতে ধর্ষিত হতে হয়েছিল মেয়েটিকে। ৮ বছর পর তারই প্রতিশোধ নিল কেরলের আইনের ছাত্রী। অভিযুক্তের যৌনাঙ্গ কেটে তাকে চরম শাস্তি দিল মেয়েটি। এই ঘটনাকে মেয়েটির সাহসী পদক্ষেপ বলে ব্যাখ্যা করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

অভিযুক্তের নাম স্বামী গণেশানন্দ। হরি স্বামী বলেই বেশি পরিচিত সে। কোল্লামের পনমনা আশ্রমের সদস্য।

কৈশরে যে স্বামীজির হাতে ধর্ষিত হতে হয়েছিল তারই যৌনাঙ্গ কাটল কেরলের আইনের ছাত্রী

অভিযোগ, ৫৪ বছরের হরি স্বামী মেয়েটি প্রথম হেনস্থা করে যখন তার বয়স ছিল ১৬ বছর। মেয়েটি পুলিশকে জানিয়েছে, বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে আসত। সুযোগ পেলেই তার উপর শারীরিক নির্যাতন চালাত সে, এমনকী ধর্ষণ করত বলেও অভিযোগ।

শুক্রবার রাতে ফের তাদের বাড়িতে যায় হরি স্বামী এবং মেয়েটির উপর বলপ্রয়োগ করার চেষ্টা করলে হাতে ছুরি নিয়ে ওই ব্যক্তির যৌনাঙ্গে আক্রমণ করে। এই ঘটনার পরই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় মেয়েটি। আহত সন্ন্যাসীকে তিরুবন্তপুরম মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল প্লাস্টিক সার্জারি করেছে।সন্ন্যাসীর প্রাণের সঙ্কট কেটেছে বলেছে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ POCSO আইনের অধীনে হরি স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+