Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kerala Landslide: ধসে বিধ্বস্ত ওয়েনাড়, মৃত বেড়ে ৬৬! নজর রাখছে PMO, উদ্বিগ্ন রাহুলও

Wayanad landslides: ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দক্ষিণ ভারতে। ধস নেমে এখনও পর্যন্ত ৬৬ জনের মৃত্যুর খবর সামনে আসছে। শতাধিকেরও বেশি মানুষ এই ঘটনায় আহত। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। অন্যদিকে বহু মানুষ এখনও ধসে আটকে থাকতে পারে বলে খবর।

যদিও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। ইতিমধ্যে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Sing)। ছবির মতো সুন্দর একটা এলাকা। ওয়েনাড় জেলার মেপ্পাডি। সেখানেই হঠাত করে বিপর্যয় (Wayanad landslides)।

Wayanad

রাত ২টো থেকে ভোর চারটের মধ্যে ভয়ঙ্কর ধস নামে। আটকে পড়েন বহু মানুষ। প্রবল বৃষ্টির কারণেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, দুর্গম পাহাড়ি এই অঞ্চলের পাশ দিয়ে বয়ে গিয়ে চালিয়ার নদী। মালাপ্পুরমের নীলাম্বুরের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে সেটি। ঘটনার পরেই নদীতে কার্যত বিপদসীমার উপর দিয়ে বইছে জল।

প্রশাসনিক আধিকারিকদের অনুমান, ঘটনার পর ভয়ঙ্কর ভাবে ফুঁসতে থাকা নদীতে অনেকে ভেসে গিয়ে থাকতে পারে। শুধু তাই নয়, ধসে একাধিক দোকান, কারও গাড়ি, কারও বাইক চাপা পড়ে গিয়েছে বলেও আশঙ্কা। ইতিমধ্যে ঘটনা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এমনকি কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে।

সংসদ অধিবেশনে কংগ্রেস সাংসদ বলেন, আজ সকালে ওয়েনাড় ভয়ঙ্কর ভূমিধসের ঘটনা ঘটেছে। ৭০ জনেরও বেশি মানুষ ঘটনায় মৃত। প্রতিরক্ষামন্ত্রী এবং কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। উদ্ধার ও চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যাতে আরও নজর দেয় সেই দাবি জানান সোনিয়া পুত্র।

শুধু তাই নয়, ঘটনা প্রসঙ্গে আরও জানান, যত তাড়াতাড়ি সম্ভব ত্রাণের ব্যবস্থা করা এবং পৌঁছে দেওয়া যাতে সম্ভব হয় সেদিকে নজর রাখতে। একই সঙ্গে অবিলম্বে ক্ষতিপূরণ প্রদানের কথাও জানান রাহুল গান্ধী। ঘটনার পর বহু মানুষ এবং পরিবার গৃহহীন হয়ে পড়েছেন। তাঁদের যাতে দ্রুত পুনর্বাসন দেওয়া সম্ভব হয় সেই দাবিও সংসদে জানান সাংসদ। পাশপাশি ঘটনাস্থলেও যাওয়ার জোর সম্ভাবনা আছে বলে খবর।

তবে যা খবর, ঘটনার পর থেকে গোটা পরিস্থিতির উপর নজর রেখেছে নরেন্দ্র মোদী সরকার। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ফোন করে বিস্তারিত খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। আহতদের ৫০,০০০ টাকা করে চিকিৎসার খরচ দেওয়া হবে। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই সাহায্য করা হবে বলে জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+