ভারতে প্রথম : কোচিতে চালু 'ওয়াটার মেট্রো' পরিষেবা
তিরুবনন্তপুরম, ১৮ জুন : কেরলের কোচিতে চালু হল দেশের প্রথম 'ওয়াটার মেট্রো' পরিষেবা। কোচি মেট্রো রেল, কেরল সরকার ও এক জার্মান কোম্পানির যৌথ প্রচেষ্টায় এই প্রকল্পটি শুরু হচ্ছে।
রূপান্তরকামীদের জন্য এবার আসছে 'জি-ট্যাক্সি'!
ভারতে লোকাল ট্রেনে চালু হল এসি
কেরলের জলপথে এই পরিষেবা পাওয়া যাবে। এদিন শনিবার ৭৪৭ কোটি টাকার এই প্রকল্পের উদ্বোধন হবে। শহুরে যাত্রীদের জলপথে পরিষেবা দিতে এই পরিষেবা শুরু হচ্ছে।

ভারত-জার্মান যৌথ উদ্যোগে শুরু হত চলা এই প্রকল্পে জার্মান কোম্পানি কেডব্লিউএফ দেবে ৫৯৭ কোটি টাকা। কেরল সরকার দবে ১০২ কোটি টাকা। আধুনিক মানের বোট এনে এই পরিষেবা চালু হবে যাতে যাত্রী স্বাচ্ছ্বন্দ্য প্রথম থেকেই ধরে রাখা যায়।
কীভাবে কেরল হয়ে উঠল 'ভারতের হাওলা রাজধানী'?
নিজের সিনেমার প্রিভিউ দেখে আত্মহত্যা কেরলের তরুণ প্রযোজকের
আধুনিক এই বোটগুলিতে ৫০-১০০ জন যাত্রী সফর করতে পারবেন। বোটগুলি শীতাতপ নিয়ন্ত্রিত হবে, ওয়াই-ফাই পরিষেবা পাওয়া যাবে ও সিসিটিভি ক্যামেরাও লাগানো থাকবে। এছাড়া ৮ নটিক্যাল মাইল থেকে ১২ নটিক্যাল মাইলের মধ্যে এর স্পিড থাকবে।
এছাড়া জেটিগুলিকে সংষ্কারের মাধ্যমে আরও আধুনিক রূপ দেওয়া হবে। জেটিগুলিকে নতুন করে সাজিয়ে তুলে সেখানে নানা ধরনের দোকানপাট ও ওয়াই-ফাই পরিষেবা চালু করা হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications