ধর্মের ঘোলা জলে ভোট কুড়োতে মরিয়া বাম-কংগ্রেস-বিজেপি! মানুষের 'আশীর্বাদ' পাবে কোন দল?
ফের সবরীমালাতে প্রবেশ করতে চাইলেন মহিলারা। এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে কেরলের এই এলাকা। সবরীমালাতে যাতে কোনও মহিলা ঢুকতে না পারেন এর লক্ষ্যে স্থানীয় ধর্ম গোড়া মানুষরা একটি মানব শৃঙ্খল তৈরি করেছিল। সেই শৃঙ্খল ভেঙে দুই ৪০ উর্ধ্ব মহিলা চেষ্টা করেন মন্দিরে ঢোকার। আর এরপরই ফের রাজনৈতিক তরজা শুরু হয়েছে এই মন্দিরকে ঘিরে।

কেরলে সবরীমালা ইস্যু নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কেরলে সবরীমালা ইস্যু নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এই ইস্যু নিয়ে ক্ষমতায় থাকা বাম জোটকে অস্বস্তিতে ফেলতে উঠে পড়ে লেগেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। রবিবার এই বিষয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে সরাসরি চ্যালেঞ্জ জানান কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডি।

বাম জোটের সরকারকে চ্যালেঞ্জ কংগ্রেসের
এদিন ওমেন চণ্ডি বাম জোটের সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে প্রশ্ন তোলেন, 'সবরীমালা ইস্যুতে সিপিআইএম এবং কেরলের বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মতামত ঠিক কী? তাঁরা কি ধর্মপ্রাণ ভক্তদের সঙ্গে রয়েছেন? তাঁদের কি দম আছে এটা বলার যে তাঁরা ভক্তদের সঙ্গে রয়েছেন? মুখ্যমন্ত্রী কি নিজের মিথ্যে বিদ্রোহী মুখোশ ছেড়ে বের হতে পারবেন?'

সবরীমালা ইস্যুকে ব্যবহার করে বিধানসভা নির্বাচন জিততে চাইছে কংগ্রেস
এদিকে কেরল বিধানসভায় কংগ্রেসের বিরোধী দল নেতা রমেশ চেন্নিথালা এর আগে ২০১৯ সালের ১ জানুয়ারি ৬২০ কিলোমিটার মহিলাদের মানব শৃঙ্খল তৈরি করিয়েছিলেন সবরীমালাকে ঘিরে। ২০১৯ সালে এই ই্যসুতেই নেস্তানাবুদ হয়েছিল বাম জোট। যার জেরে লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছিল কেরলের ক্ষমতাশীন জোটের। তাই সেই ইস্যুকেই ফের ব্যবহার করে বিধানসভা নির্বাচন মাত করতে চাইছে কংগ্রেস।

কংগ্রেসের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন
এদিকে এই বিষয়ে রাজনীতি করার জন্যে কংগ্রেসের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেন, 'প্রথম থেকেই সবরীমালা ইস্যুতে রাজনীতি করার ইচ্ছে ছিল কংগ্রেসের। আৎ ওরা এটাই করে যাচ্ছে।' এদিকে এই ইস্যুতে বাম জোটের মনোভাব জানতে চাইলে বাম নেতা এম গোবিন্দ বলেন, 'সুপ্রিমকোর্টের বৃহত্তম বেঞ্চের রায় আসুক। আমরা সেটাই মেনে নেব।' এদিকে বামজোটকে চাপে ফেলতে কংগ্রেস ঘোষণা করে যে সরকারে এলে ভক্তদের ধর্মীয় ভাবাবেগকে রক্ষা করতে তারা আইন আনবে।

ময়দানে নেমেছে বিজেপিও
এদিকে এই ইস্যুতে বিজেপি কংগ্রেস, সিপিএম উভয়য় পক্ষকেই আক্রমণ শানিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি কে সুন্দেরণ বলেন, 'দুটো দলই এই ইস্যুতে দ্বিচারিতা করছে। তারা তাদের আগের মত থেকে সরে এসে মানুষের মন পেতে চাইছে। এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি ভক্তদের বিরুদ্ধে। তারা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে।'
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications