Kashmir Terror Attack: আকাশে উড়ছে হেলিকপ্টার, পাকিস্তানকে যোগ্য জবাব ভারতীয় সেনার! নতুন করে উত্তপ্ত কাশ্মীর

Kashmir Terror Attack: নতুন করে ফের উত্তপ্ত কাশ্মীর। পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার পরেই উরিতে জঙ্গি হামলার খবর সামনে আসছে। যদিও কড়া ভাষায় জঙ্গিদের জবাব দিচ্ছে ভারতীয় সেনা। দুপক্ষের গুলির লড়াই'য়ে একেবারে উত্তপ্ত ভূস্বর্গ। জানা যাচ্ছে ইতিমধ্যে এই ঘটনায় ২ জন জঙ্গিকে খতম করেছে সেনাবাহিনী।

অন্যদিকে পহেলগাঁও'তে ভয়াবহ জঙ্গি হামলার পরেই সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান সেনা। জানা যাচ্ছে, পুঞ্চের তাতাপানি সেক্টরে পাক সেনা ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়।

পাল্টা প্রত্যাঘাত ভারতীয় সেনার তরফে। একেবারে মুহুর্মুহুর গুলির শব্দে কেঁপে উঠছে ভারত-পাকিস্তান সীমান্ত। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। দীর্ঘ সময় কাশ্মীরে শান্ত ছিল। বাড়ছিল পর্যটক। তৈরি হচ্ছিল কর্মসংস্থান। নতুন করে ভূস্বর্গে ভয়াবহ জঙ্গি হামলার পরেই আতঙ্কে (Kashmir Terror Attack) সে রাজ্যে বাসিন্দারা।

Kashmir Terror Attack

যদিও এই ঘটনার পরেই উপত্যকার মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন। মোমবাতি হাতে পথে নামতেও দেখা যায়।

Kashmir Terror Attack: হাই অ্যালার্ট উপত্যকা জুড়ে

পাহেলগাঁও'তে ভয়াবহ জঙ্গি হামলার পরেই কাশ্মীর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সমস্ত জায়গায় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। চলছে বিশেষ সার্চ অপারেশনও। এমনকী ঘটনার পর থেকেই জঙ্গিদের খোঁজেও চলছে সেনাবাহিনীর বিশেষ অভিযান। জানা যাচ্ছে, ভয়াবহ হামলার পরেই জঙ্গলে লুকিয়ে পড়ে অন্তত তিনজন জঙ্গি। তাদের খোঁজেই চলছে তল্লাশি। একদিকে আকাশপথে চলছে অভিযান। অন্যদিকে জঙ্গল সহ গোটা এলাকা জুড়েও অপারেশনে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স।

Take a Poll

Kashmir Terror Attack: থমথমে কাশ্মীর

ঘটনার পর থেকেই দ্রুত খালি করে দেওয়া হচ্ছে কাশ্মীর সহ বিভিন্ন এলাকা। থমথমে গোটা এলাকা। রাস্তা ঘাট একেবারে খালি। মঙ্গলবার সারারাত অন্ধকার করে রাখা হয় গোটা এলাকাকে। একেবারে কড়া নিরাপত্তার মোড়কে পর্যটকদের নিরাপদ জায়গায় বের করে আনা হচ্ছে বলে জানা যাচ্ছে। ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন সেনার উচ্চপদস্থ আধিকারিকরা। আকাশে উড়ছে হেলিকপ্টার। অন্যদিকে ঘটনার পরেই শ্রীনগরে পৌঁছে গিয়েছেন অমিত শাহ। সেখানে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।

Kashmir Terror Attack: ঘটনার প্রতিবাদে চলছে বনধ

ভয়াবহ এই ঘটনার পরেই স্থানীয় বেশ কিছু সংগঠনের তরফে বনধ ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। পুরো এলাকা শুনশান। এক পর্যটক জানিয়েছেন, পুরো এলাকা একেবারে থমথমে। খুব খারাপ অবস্থা এখানে। চারপাশ জুড়ে সেনার তৎপরতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+