মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ 'কাশ্মীর ফাইলসে'র পরিচালক বিবেক অগ্নিহোত্রীর
ইতিমধ্যে বাংলায় নিষিদ্ধ দ্য কেরল স্টোরি! সোমবার এই বিষয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। আর এর মধ্যেই নয়া মোড়! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস বিবেক অগ্নিহোত্রীর। তিনি 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির পরিচালক।
বিবেক অগ্নিহোত্রীর অভিযোগ, তাঁর ছবি নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তাঁর সোশ্যাল মিডিয়াতে আইনি নোটিশের একটি প্রতিলিপি প্রকাশ করেছেন বিবেক অগ্নিহোত্রী। সেখানেই মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠানোর কথাও জানিয়েছেন তিনি। সেখানে 'দ্য কাশ্মীর ফাইলসে'র পরিচালকের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা অভিযোগ করেছেন। আর এহেন মন্তব্য অপমানজনক বলেও দাবি তাঁর।

শুধু তাই নয়, কাশ্মীর ফাইলস এবং আগামী ২০২৪ সালে রিলিজ হতে চলা দিল্লি ফাইলস (TheDelhiFiles) বদনাম করতেই এহেন অপমানজনক মন্তব্য করেছেন বলেও সোশ্যাল মিডিয়াতে তোপ বিবেক অগ্নিহোত্রী। তবে এই বিতর্ক কোনদিকে গড়ায় সেদিকেই নজর গোটা দেশের। বলে রাখা প্রয়োজন, দ্য কেরল স্টোরি নিয়ে মূলত বিতর্কের সূত্রপাত। সোমবার নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই দ্য কেরল স্টোরি এবং কাশ্মীর ফাইলস নিয়ে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানান তিনি।
মমতা বলেন, রাজনৈতিক দলগুলি আগুন নিয়ে খেলছে। জাতপাত এবং বিভাজনের রাজনীতি করছে বলেও অভিযোগ। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই মুখ্যমন্ত্রী 'দ্য কাশ্মীর ফাইলস' এবং 'দ্য কেরালা স্টোরি'র মতো সিনেমাগুলির গুলির গল্প নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, সমাজে ভুল বার্তা দিতেই এই সিনেমাগুলি তৈরি করা হচ্ছে। এমনকি সমাজের একটি অংশকে হেনস্তা করতেই 'দ্য কাশ্মীর ফাইলসে'র মতো সিনেমা তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ প্রশাসনিক প্রধানের।
BREAKING:
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) May 9, 2023
I have, alongwith @AbhishekOfficl & Pallavi Joshi, sent a LEGAL NOTICE to the Chief Minister, Bengal @MamataOfficial for her false & highly defamatory statements made with malafide intention to defame us & our films #TheKashmirFiles & upcoming 2024 film #TheDelhiFiles. pic.twitter.com/G2SjX67UOB
এমনকি এর মধ্যে বিজেপির হাত রয়েছে বলেও দাবি। এমনকি বিজেপি ঘনিষ্ঠ বেশ কয়েকজন বেঙ্গল স্টোরি বানাবে বলেও এসেছিল বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। এহেন মন্তব্যই অপমানজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট সিনেমাটির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। আর এরপরেই প্রশাসনিক প্রধানকে আইনি নোটিশ পরিচালকের।
বলে রাখা প্রয়োজন, দ্য কেরল স্টোরি নিষিদ্ধ হওয়ার পরেই আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্ট ওই পরিচালকও। যতটা যাওয়া যায় তা যাবেন বলেও দাবি দাবি। যদিও এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, অধিকার আছে আইনি পথে যাওয়ার। তবে একটা রাজ্য সরকারের অনেক বেশি দায়িত্ব থাকে বলে দাবি মন্ত্রীর।












Click it and Unblock the Notifications