সিবিআই জালে কার্তি, মুখ থুবড়ে ব্যাকফুটে কংগ্রেস, স্বস্তিতে নেই বিজেপিও

আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে কার্তি চিদাম্বরমের গ্রেফতারির পরে কংগ্রেসের নরেন্দ্র মোদী ও কেন্দ্র বিরোধী দুর্নীতি অভিযান সাময়িক ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে।

আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে কার্তি চিদাম্বরমের গ্রেফতারির পরে কংগ্রেসের নরেন্দ্র মোদী ও কেন্দ্র বিরোধী দুর্নীতি অভিযান সাময়িক ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে। কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে লড়ার অঙ্গীকার নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। কার্তির গ্রেফতারির মাধ্যমে এক ঢিলে দুই পাখির মারতে পারবে কেন্দ্র। প্রথমত, দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় অভিযান জারি রয়েছে তা যেমন সামনে আসবে, তেমনই দুর্নীতির আর এক নাম কংগ্রেস সেটাও তুলে ধরা যাবে।

সিবিআই জালে কার্তি, মুখ থুবড়ে ব্যাকফুটে কংগ্রেস, স্বস্তিতে নেই বিজেপিও

২০১৪ লোকসভা ভোটের আগে কংগ্রেসের বহু লোকের নামে দুর্নীতিবাজের তকমা দিয়েছিল বিজেপি। ন্যাশনাল হেরাল্ড থেকে ভিভিআইপি চপার চুক্তি সবেতেই কংগ্রেস নেতাদের নাম জড়িয়েছে। তবে সেই সমস্ত মামলা আদালতে চলছে। বিজেপি আলাদা করে তার সুবিধা করতে পারেনি।

পি চিদাম্বরম, দয়ানিধি মারান, এ রাজা সকলে আদালত থেকে হাসতে হাসতে বেরিয়ে এসেছেন। কার্তি জালে জড়িয়েছেন। বাকী আছেন গান্ধী পরিবারের সদস্যরা, রবার্ট ভডরা সহ কয়েকজন।

এদিকে বিজেপি আমলে রাফায়েল চুক্তি, পিএনবি কেলেঙ্কারি, বিজয় মালিয়ার দেশ ছেড়ে যাওয়া ইত্যাদি হওয়ায় মোদী সরকার ব্যাকফুটে রয়েছে।

এই অবস্থায় কংগ্রেস দল যেমন চাপে রয়েছে তেমনই চাপে রয়েছে মোদী সরকারও। আগামী লোকসভা ভোটের আগে দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে কারা প্রচার শুরু করে সেটাই এখন দেখার। আপাতত বলা যেতে পারে দুই দলের স্কোর ১-১। ফলে লোকসভা ভোটের আগে একটা বছর কে কেমন আচরণ করে তার উপরে অনেককিছু নির্ভর করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+