কর্নাটকে শ্রদ্ধা কাণ্ডের ছায়া, বাবার দেহ ৩০ টুকরো করে বোরওয়েলে পুঁতে রাখল ছেলে

কর্নাটকে শ্রদ্ধা কাণ্ডের ছায়া, বাবার দেহ ৩০ টুকরো করে বোরওয়েলে পুঁতে রাখল ছেলে

কর্নাটকে শ্রদ্ধা হত্যাকাণ্ডের ছায়া। বাবার দেহ ৩০ টুকরো করে বোরওয়েলের ভেতরে পুঁতে রেখেছিল ছেলে। এমনই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কর্নাটকে।

কর্নাটকে শ্রদ্ধা কাণ্ডের ছায়া, বাবার দেহ ৩০ টুকরো করে বোরওয়েলে পুঁতে রাখল ছেলে

দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকারকে তাঁর সঙ্গে খুন করে ৩৫ টুকরো করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। তারপর রাতের অন্ধকারে সেই দেহের টুকরো গুলি নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে আসত সে।

কর্নাটকের বগালকোটে বাসিন্দা ভিত্তল। বয়স ২০ বছর। গত ৬ ডিসেম্বর সে তার বাবা পরশুরাম কুলালিকে খুন করে। একটি লোহার রড দিয়ে পিটিয়ে বাবাকে খুন করে সে। ৬ ডিসেম্বরের পর আর কুলালিকে দেখা যায়নি। তারপরেই প্রতিবেশীদের সন্দেহ হতে থাকে। গতকাল সে তাঁর বাবাকে খুনের কথা পুলিশের কাছে স্বীকার করেছে।

ভিত্তর পুলিশকে জানিয়েছে তার বারা পরশুরাম প্রায় প্রতিদিনই মদ্যপান করে এসে তাঁকে মারধর করত। সেটা সহ্য করতে না পেরেই সে তার বাবাকে খুন করে বলে জানিয়েছে।

যাতে কেউ জানতে না পারে সেকারণেই বাড়ির বোরওয়েলে তাঁর বাবার দেহ টুকরো টুকরো করে পুঁতে রেখেছিল সে। এই ঘটনা নিয়ে তুমুল শোরগোল পড়েছে গ্রামে। প্রসঙ্গত উল্লেখ্য শ্রদ্ধা ওয়ালকার হত্যাকাণ্ডের পরে পরেই পশ্চিমবঙ্গের বারুইপুরেও এমনই এক নারকিয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেখানেও এক প্রাক্তন নৌসেনা কর্মীকে তাঁর ছেলে এবং স্ত্রী খুন করে তারপর তার দেহ টুকরো টুকরো করে বাড়ির কাছের পুকুরে এবং জঙ্গলে ফেলে এসেছিল। সেখানেও অভিযুক্তের দাবি ছিল তার বাবা প্রতিদিন মদ্যপান করে এসে তাকে মারধর করত। সেটা সহ্য করতে না পেরেই সে বাবাকে খুন করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+