বিশ্বের সবচেয়ে 'বেশি ওজনের শিশু' জন্ম নিল কর্ণাটকে
বেঙ্গালুরু, ২৬ মে : কর্ণাটকের ১৯ বছরের নন্দিনী জন্ম দিলেন ভারতের তো বটেই সম্ভবত বিশ্বের সবচেয়ে বেশি ওজনের শিশুর। দক্ষিণের এই রাজ্যের হাসন গ্রামের বাসিন্দা নন্দিনীর সদ্যজাত কন্যার ওজন হয়েছে ৬.৮ কেজি।
এই বিশালদেহী সদ্যজাতরা জন্মেই রেকর্ড গড়েছে
৭০ বছরের বৃদ্ধা জন্ম দিলেন প্রথম সন্তানের, স্বামীর বয়স ৭৯
হাসনেরই সরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এটাই তাঁর প্রথম সন্তান। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

হাসপাতালের চিকিৎসক ভেঙ্কটেশ রাজু জানিয়েছেন, এই কন্যা সন্তান ভারতের তো বটেই বিশ্বের সবচেয়ে ওজনদার শিশু। তাঁর কথায়, "আমার ২৫ বছরের অভিজ্ঞতায় এমন ঘটনা কোনওদিনও দেখিনি।" ঘটনাটিকে আশ্চর্যতম বলে দাবি করেছেন তিনি।
স্কুলের বাথরুমে সন্তান প্রসব ১৩ বছরের কিশোরীর
চিকিৎসকেরা জানিয়েছেন, নন্দিনীর বয়স ১৯ হলেও ওজন ছিল ৯৪ কেজি। ওদিকে উচ্চতা ছিল মাত্র ৫ ফুট। তাঁর ডায়বেটিস সহ একাধিক সমস্যা ছিল। ফলে মনে করা হয়েছিল যে সদ্যজাত কন্যা সন্তানও তাতে আক্রান্ত হতে পারে। কিন্তু তেমন কোনও ঘটনা ঘটেনি। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছে।
৪ বছরের শিশুর পেটে শিশু, চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে
এর আগে ৬.৭ কেজি ওজনের এক পুত্র সন্তান জন্মের রেকর্ড রয়েছে। সেই রেকর্ডও ভেঙে দিয়েছে নন্দিনীর কন্যা। যদিও এই 'মিরাকেল বেবি'-র এখনও কোনও নামকরণ হয়নি।












Click it and Unblock the Notifications