কর্ণাটকে হিজাব বিতর্ক! আজ হাইকোর্টে হিজাব মামলার শুনানি
কর্ণাটকে হিজাব বিতর্ক! আজ হাইকোর্টে হিজাব মামলার শুনানি
কর্ণাটকের কলেজে হিজাব পড়া নিয়ে সরগরম। আজ হাইকোর্টে হিজাব মামলার শুনানির দিন। সেই দিকেই তাকিয়ে রয়েছে পড়ুয়া থেকে কর্ণাটকবাসী সকলে। সোমবার কর্ণাটকের উড়ুপি কলেজের সামনে বিক্ষোভ অব্যাহত। সোমবার কলেজের দু’দল পড়ুয়া কলেজের গেটের বাইরে বিক্ষোভ করেছেন। গতকাল একদল পড়ুয়াকে কলেজের অন্য কক্ষেও বসতে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। হিজাব ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে কর্ণাটক।

বিক্ষোভের সময় অনেকেই জানাচ্ছেন মুসলিম মেয়েরা হিজাব ছাড়া কলেজে প্রবেশ করতে অস্বস্তি প্রকাশ করে। কারণ, কলেজের শুধু মহিলারাই পড়ান না, অনেক ক্ষেত্রে পুরুষ শিক্ষকও থাকেন। আর তাঁদের সামনে হিজাব না পড়লে তাঁদের অস্বস্তি হয়। শিক্ষকদের একাংশের মতে, কলেজের ইউনিফর্ম পড়েই পড়ুয়াদের কলেজে আসতে হবে। আবার অনেকে বলেছেন, হাইকোর্টের শুনানির পর সব জানা যাবে। সবাইকে কলেজের ইউনিফর্ম পরে আসতে হবে।
এঘটনায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই জানান,ছাত্রদের যেন কেউ উস্কানি না দেয়। তাঁরা যেন সব সরকারি পদক্ষেপ মেনে চলেন। তিনি বলেন পড়ুয়াদের অবশ্যই ইউনিফর্ম পড়তে হবে। রাজ্য সরকারের জারি করা আদেশ তাঁদের সকলকে মানতে হবে। তিনি আরও বলেন, পড়ুয়াদের শান্তি বিঘ্নিত করা কখনই উচিত নয়।
বাসভরাজ বোমাইয়ের মতে, হিজাবের ঘটনাটি যেহেতু আদালত দেখছে, সেহেতু আমি এবিষয়ে কিছু বলতে চাই না। আজ, মঙ্গলবার আদালত এই বিষয়ে শুনানি ঘোষণা করবেন। আদালতের শুনানির পর রাজ্য সরকার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, হিজাব ঘটনাটির পিছনে কোনও অ্যাক্টিভ শক্তি কাজ করছে। কারণ আগেও কেরল ও মহারাষ্ট্রে হয়েছিল।
হিজাব ঘটনা নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী বি সি নাগেশের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই। শিক্ষামন্ত্রী জানান, পড়ুয়াদের অবশ্যই ইউনিফর্ম পরে কলেজে আসতে হবে। শাল বা হিজাব পড়ুয়াদের কলেজে প্রবেশের অনুমতি মিলবে না। তিনি আরও বলেন, যাদের কলেজের গেটের বাইরে থাকার ইচ্ছা তাঁরা ইউনিফর্ম না পরলেও চলবে কিন্তু যারা কলেজের ভিতরে আসতে চান তাঁদের অবশ্যই ইউনিফর্ম পড়তে হবে।












Click it and Unblock the Notifications