যৌন নিগ্রহের অভিযোগ, গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রীর আরেক নাতি

যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার আরেক নাতি সুরজ রেভান্না। প্রজ্জ্বল রেভান্নার ভাই সূরজ। তাঁর বিরুদ্ধেও যৌন নিগ্রহের অভিযোগ রয়েছে। দলের এক কর্মী তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেছিলেন। শনিবার রাতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।

কয়েক মাস আগে ভোটের ফলাফল প্রকাশের ঠিক আগেই গ্রেফতার করা হয়েছিল সূরজ রেভান্নার দাদা প্রজ্জ্বল রেভান্নাকে। হাসান লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু সেই কেন্দ্রে জিততে পারেননি প্রজ্জ্বল। তার আগে একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল দেবেগৌড়ার ছেলে এইচডি রেভান্নাকে।

JDS

পুলিশের কাছে নির্যাতিতা অভিযোগ করেছেন যে গত ১৬ জুন সূরজ হোলেনারাসিপুরা তালুকের ফার্মহাউসে নিয়ে গিয়ে তাঁকে যৌন নিগ্রহ করেছে। অপর দিকে অভিযোগকারীকেও গ্রেফতার করেছে পুলিশ। কারণ অভিযোগ কারী এই নিয়ে সূরজের কাছ থেকে ৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল।

সূরজকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে ৩৭৭ ( অস্বাভাবিক যৌনতা) এবং ৫০৬ (অপরাধমূলক উদ্দেশ্য) ধারায় মামলা দায়ের করা হয়েছে। সূরজের ঘনিষ্ঠ সহযোগী শিবকুমার শুক্রবার অভিযোগ দায়ের করেছিলেন যে পুলিশের কাছে অভিযোগ করার ভয় দেখিয়ে অভিযোগকারী নেতার কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে অভিযোগকারীকেও গ্রেফতার করেছে পুলিশ।

সূরজের ঘনিষ্ঠ সহযোগী শিবকুমার পুলিশকে জানিয়েছেন অভিযোগকারী ৫ মাস আগে সূরজের সঙ্গে দেখা করে তাঁর কাছে চাকরি চেয়েছিল। তারপরে আবার জুন মাসে সূরজের সঙ্গে দেখা করেন। পরে সাহায্য করবেন জানিয়ে তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন সূরজ। পুরোটাই রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ করেছেন সূরজ। অন্যদিকে অভিযোগকারী পুলিশকে জানিয়েছেন তাঁকে প্রাণে মারার হুমকিও দিয়েছিলেন সূরজ রেভান্না। এবং ভয় দেখিয়ে যখন তাঁর মনে হবে তিনি তাঁর ফার্ম হাউসে ডাকবেন এবং তাঁকে আসতে হবে বলে হুমকি দিয়েছিলেন।

এবং যৌন নিগ্রহ নিয়ে কাউকে যােত তিনি না জানান সেকারণে চাকরি এবং ২ কোটি টাকা দেওয়ার প্রলোভন দিয়েছিলেন সূরজ রেভান্না। প্রসঙ্গত উল্লেখ্য কয়েক মাস আগে সূরজের দাদা প্রজ্জ্বল রেভান্নাকেও যৌন নির্যানের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। কর্নাটক পুুলিশের কাছে প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ জমা পড়েছিল। এমনকী ভিডিও ফুটেজও জমা দেওয়া হয়। তারপরেই জার্মানিতে পালিয়ে গিয়েছিলেন প্রজ্জ্বল। পরে ভোটের ঠিক আগে আগে দেশে ফিরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন প্রজ্জ্বল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+