Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কর্নাটক নির্বাচনের ফলাফল ২০২৩: হারের পরে বিজেপিকে কটাক্ষ নবীনের! জাতীয় রাজনীতিতে স্পষ্ট করলেন অবস্থান

দিন দুয়েক আগে জানিয়েছিলেন তিনি কোনও বিরোধী জোটে নেই। সেই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক কর্নাটকে বিজেপির হারের পরে নাম না করে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন। শুধুমাত্র সুশাসন একটি দলকে জয়ী করতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

কর্নাটকে বিজেপির প্রাপ্তি কংগ্রেসের অর্ধেকেরও কম। সেই সময় বিভিন্ন বিরোধী দলের নেতারা বিজেপির প্রতি তীব্র আক্রমণ শানিয়েছেন। উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, কর্নাটকে বিজেপির নেতিবাচক, সাম্প্রদায়িক, দুর্নীতিগ্রস্ত, বিভাজনকারী. মিথ্যা প্রচারের রাজনীতির শেষের শুরু হয়েছে।

কর্নাটকে হারের পরে বিজেপিকে কটাক্ষ নবীন পট্টনায়কের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নাম না করে বলেছেন, অহংকারী, খারাপ আচরণ, এজেন্সি রাজনীতির অবসানের শুরু হয়েছে। তিনি বলেছেন, কর্নাটকে নো ভোট টু বিজেপির জয় হয়েছে। তিনি বিজেপি বিরুদ্ধে বিরোধীদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক নাম না করে বিজেপিকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, সিঙ্গল কিংবা ডাবল ইঞ্জিন সরকার কোনও ব্যাপার নয়। সুশাসনই শুধুমাত্র একটি দলকে জয়ী করতে সাহায্য করে। তিনি ঝাড়সুগুড়ায় উপনির্বাচনে দলের প্রার্থীর জয়ের পরে একথা বলেন।

কর্নাটকে হারের পরে বিজেপিকে কটাক্ষ নবীন পট্টনায়কের

সাধারণভাবে বিজেপি কোনও রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় ডাবল ইঞ্জিন সরকার গঠনের ডাক দিয়ে থাকে। কর্নাটকেও তারই ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহরা। ওড়িশাতেও তার ব্যতিক্রম হয়নি। সেখানেই বিধানসভা নির্বাচনের সময় বিজেপি ডাবল ইঞ্জিন সরকার তৈরির ডাক দিয়েছিল কিন্তু সারা পর্যুদস্ত হয়।

কর্নাটকে হারের পরে বিজেপিকে কটাক্ষ নবীন পট্টনায়কের

তবে মুখ্যমন্ত্রী এই মন্তব্যের দিন দুয়েক আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করেছিলেন। তাঁদের মধ্যে বৈঠকের পর নবীন্ন পট্টনায়েক বিরোধী জোটে যোগ দিচ্ছেন, সেই জল্পনা তীব্র হয়। কিন্তু নবীন পট্টনায়েক জানিয়ে দেন, তিনি মোদী বিরোধী জোটে নেই। তাঁর দল রাজ্যে এককভাবেই লড়াই করবে বলে জানিয়ে দেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+