Karnataka: জমি কেলেঙ্কারিতে জড়িত, FIR-এ প্রথম নাম মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার

জমি কেলেঙ্কারি মামলায় শেষ পর্যন্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করল লোকায়ুক্ত পুলিশ। মাইসুরু নগরোন্নয়ন পর্ষদে জমি কেলেঙ্কারির অভিযোগ রয়েঠছে তার বিরুদ্ধে।

বেঙ্গালুরুর বিশেষ আদালতের নির্দেশের ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্দারামাইয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করে লোকায়ুক্ত পুলিশ। সিদ্দারামাইয়া ছাড়াও এই ঘটনায় তাঁর স্ত্রী এবং শ্যালকের বিরুদ্ধেও এই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

Karnataka

এর আগেও মুডা জমি দুর্নীতি মামলায় বেআইনিভাবে লেনদেনের অভিযোগ উঠেছে। RTI আন্দোলনকারী স্নেহময়ী কৃষ্ণার অভিযোগের প্রেক্ষিতেই জমি দুর্নীতির তদন্ত শুরু হয়েছিল। তিনি এই জমি দুর্নীতি মামলায় সিদ্দারাইয়াকে প্রধান অভিযুক্ত বলে দাবি করা হয়েছে। এই দুর্নীতিতে সম্পূর্ণভাবে জড়িত রয়েছেন সিদ্দারামাইয়ার স্ত্রী পার্বতীও। তারপরেই সিদ্দারামাইয়ার শ্যালক মল্লিকার্জুন স্বামী এবং জমির মালিক দেবরাজুও রয়েছেন বলে দাবি করেছিলেন অভিযোগকারী।

সিদ্দারামাইয়ার বিরুদ্ধে এফআইআরের অনুমতি দেওয়ায় কংগ্রেসের অন্দপরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। কংগ্রেস অভিযোগ করেছিল বেআইনি ভাবে কর্নাটক মুখ্যমন্ত্রীকে ফাঁসানো হচ্ছে। সরকার গড়তে না পেরে বিজেপি পরিকল্পনা করে কর্নাটকের মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করছে। পুরোটাই পরিকল্পনা করে সাজানো হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। এই নিয়ে প্রতিবাদে বিক্ষোভও দেখিয়েছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+