প্রতিষ্ঠান বিরোধী হাওয়া! কর্নাটকে বিধানসভা নির্বাচনে বিজেপির ভরসা গুজরাত মডেল

দশই মে বিধানসভা নির্বাচন। তার আগে সোমবার ১০ এপ্রিল বিজেপি কর্নাটকে তাদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। সূত্রের খবর অনুযায়ী, সেক্ষেত্রে বিজেপি অনেক আসনে নতুন প্রার্থীদের মনোনয়ন দিতে পারে। এক্ষেত্রে তারা গুজরাত মডেল অনুসরণ করার পক্ষে।

বিজেপি ২২৪ টি আসনের মধ্যে এবার অন্তত ২৫ জন বর্তমান বিধায়ককে টিকিট নাও দিতে পারে। প্রসঙ্গত ডিসেম্বরে ২০২২-এ গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপি ৪০ জন বিধায়ককে টিকিট দেয়নি।

karnataka elections 2023

ভোটের দিন ঘোষণার দিন বিভিন্ন সংস্থার তরফে বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে সমীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। বেশিরভাগ সমীক্ষায় বলা হয়েছিল এবার সেখানে সংখ্যাগরিষ্ঠতার জনাদেশ নাও পেতে পারে।

সূত্রের খবর অনুযায়ী, বিজেপি ম্যাজিক ফিগার ১১৩ পেতে নতুন কৌশল অবলম্বন করতে চলেছে। সেক্ষেত্রে তারা প্রথমেই বেশ কিছু আসনে নতুন মুখ নামানোর পরিকল্পনা নিয়েছে। তবে উল্লেখ করা যেতে পারে কর্নাটকের বিভিন্ন আসনে বিজেপির টিকিট প্রত্যাশীর সংখ্যা ২-এর বেশি। অন্তত ৪০ টি আসনে তা ৪ কিংবা পাঁচ বলেই জানা গিয়েছে।

karnataka elections 2023

শনিবার ও রবিবার দিল্লিতে কর্নাটকের প্রার্থী তালিকা ঠিক করতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি বৈঠকে বসে। সেই বৈঠকে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরিয়াপ্পা এবং রাজ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকে প্রহ্লাদ যোশী-সহ আরও অনেকে।

সোমবার বিজেপির ৮০ থেকে ৮৫ জনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা। এর মধ্যে তরুণ ও নতুন মুখদের প্রাধান্য দেওয়ার সম্ভাবনা বেশি বলে জানা গিয়েছে। এক্ষেত্রে গুজরাত মডেলকে অনুসরণ করা হচ্ছে। প্রসঙ্গত গুজরাতে বিজেপি যে ১৫০ টির বেশি আসনে জয়ী হয়েছিল তার মধ্যে ৪০ টির বেশি আসনে জয়ী হয়েছিলেন নতুন প্রার্থীরা।

karnataka elections 2023

রাজ্য বিজেপি সূত্রে খবর, প্রথম তারা মনে করেছিলেন কর্নাটকে গুজপাত মডেল কাজ করবে না। কিন্তু বিভিন্ন সমীক্ষায় উঠে আসে বিজেপি কর্নাটকে ২২৪ টি আসনের মধ্যে ১০০-র কম আসন পেতে পারে। প্রতিষ্ঠান বিরোধিতার কারণে এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয় বেশ কয়েকজন সিনিয়র নেতার আসন পরিবর্তন করা হবে।

এদিকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নতুন মুখ দেখা পাওয়ার সম্ভাবনায় দলের নিচুতলার নেতা-কর্মীরা উচ্ছ্বসিত। তার বলছেন, বিজেপি ক্যাডার ভিত্তিক দল হওয়ার কথা বললেন, ৭০ বছর বয়সের পরেও অনেকেই মন্ত্রী আর এবারেও প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তবে নিচুতলায় যাঁরা কাজ করেন, তাঁরা টিকিট পেলে খুশি হবেন, জানাচ্ছে সেইসব নিচুতলার নেতাকর্মীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+