Karnataka Bandh: কাবেরী নদীর জল নিয়ে ফের তুঙ্গে বিবাদ, কর্নাটকে আজ বনধ পালন কৃষক সংগঠনের
কাবেরী নদীর জল নিয়ে ফের উত্তেজনা দক্ষিণ ভারতে। তামিলনাড়ুকে জল দেএওয়ার প্রতিবাদে আজ বনধ ডেকেছে কর্নাটকের কৃষক সংগঠনগুলি। আজ কর্নাটকে স্কুল-কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে। অশান্তি রুখতে বেঙ্গালুরুতে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
কর্নাটকে কৃষকদের ডাকা বনধের প্রভাব পড়তে শুরু করেছে স্বাভাবিক জনজীবনে। রেল এবং বিমান পরিষেবাতেও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আজ কৃষক সংগঠনের পক্ষ থেকে বেঙ্গালুরুর টাউনহল থেকে ফ্রিডম পার্ক পর্যন্ত মিছিল করা হবে। তাতে অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

গত কয়েকদিন ধরেই কাবেরী জলবণ্টন নিয়ে কর্নাটক এবং তামিলনাড়ুর মধ্যে নতুন করে বিবাদ তৈরি হয়েছে। কর্নাটক কাবেরী জলবণ্টন সংস্থা কর্নাটককে কাবেরী নদীর ১০০০ কিউসেক জল ছাড়ার নির্দেশ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দুই রাজ্যের মধ্যে। তার প্রতিবাদে কর্নাটকের কৃষকরা বনধের ডাক দিয়েছেন।
পরিস্থিতি সামাল দিয়ে একাধিক প্রস্তুতি করে রেখেছে। জোর করে কাউকে বনধ সমর্থন করতে বাধ্য করা যাবে না বলে সতর্ক করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বনধ মোকাবিলায় বাড়তি পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে তামিলনাড়ু সরকারের সঙ্গে এই নিয়ে কোনও রকম আপোস করা হবে না বলে জানিয়েছেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন, গত ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরু বনধের জেরে ১৫০০ থেকে ২০০০ কোটি টাকার ক্ষতি স্বীকার করতে হয়েছে রাজ্য সরকারকে। সেই সঙ্গে তিনি জানিেয়ছেন প্রতিবাদ মিটিং মিছিল করা যাবে কিন্তু জোর করে বনধ করানো বরদাস্ত করা হবে না। সেরকম কোনও চেষ্টা হলে কড়া পদক্ষেপ করা হবে।












Click it and Unblock the Notifications