মোদী-ম্যাজিকে কি কংগ্রেস-ঝড় রোখা সম্ভব হবে কর্নাটকে, রাত পোহালেই রায় দেবে জনতা

মোদী-ম্যাজিকে কি কাজ করবে কর্নাটকে? নাকি কংগ্রেসের সবুজ-ঝড়ে এবার উড়ে যাবে কর্নাটকের গেরুয়া সরকার। রাত পোহালেই রায় দেবে জনতা। কর্নাটকের ভোটাররা বুধবারই তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। ফল প্রকাশ তার দুদিন পরেই।

কর্নাটকে বুধবার ২২৪ বিধানসভা আসনের ভোটগ্রহণ। হাইভোল্টেজ নির্বাচনে সম্মুখ সমরে আবতীর্ণ হবে দেশের দুই প্রধান দল বিজেপি ও কংগ্রেস। এছাড়া জেডিএসও তাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। এবার আবার দিল্লির আম আদমি পার্টি দক্ষিণের রাজ্য কর্নাটকে পা দিয়েছে!

মোদী-ম্যাজিকে কি কংগ্রেস ঝড় রোখা সম্ভব হবে কর্নাটকে

বিজেপি দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য কর্নাটকে তাদের ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর। সেইজন্য তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবারও প্রচারের প্রধান মুখ করে লড়াইয়ে নেমেছে। আর কংগ্রেস এবার বিজেপিকে হারিয়ে কর্নাটকে ক্ষমতায় ফিরতে মরিয়া।

২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে দক্ষিণের এই রাজ্য কর্নাটক থেকে জয়ের সরণিতে ফিরতে চায় কংগ্রেস। কংগ্রেসই যে দেশের বিজেপির প্রধান বিরোধী তা প্রমাণের জন্যও কর্নাটক নির্বাচনে জেতা জরুরি। প্রতিষ্ঠার বিরোধী হাওয়ায় এবার কর্নাটকে কংগ্রেসের পাল্লা ভারী। এই সুযোগ কাজে লাগিয়ে একক শক্তিতে কংগ্রেস কর্নাটক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

মোদী-ম্যাজিকে কি কংগ্রেস ঝড় রোখা সম্ভব হবে কর্নাটকে

কর্নাটক নির্বাচন একনজরে

  • কর্নাটকে ২২৪টি বিধানসভা কেন্দ্র। ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটায়। ভোটগ্রহণ শেষ হবে সন্ধ্যা ছ'টায়।
  • হাইভোল্টেজ লড়াইয়ে মোট ২৬১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৪২৭ জন পুরুষ ও ১৮৪ জন মহিলা এবং দু-জন ট্রান্সজেন্ডার রয়েছেন।
  • বিজেপি সমস্ত আসনে অর্থাৎ ২২৪ আসনে, কংগ্রেস ২২৩ আসনে এবং জনতা দল (সেকুলার) বা জেডিএস ২০৭টি আসনে প্রার্থী দিয়েছে।
  • রাজ্যজুড়ে ৫৮৫৪৫টি ভোটকেন্দ্রে মোট ৫,৩১,৩৩,০৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
  • ১১,৭১,৫৫৮ জন নতুন ভোটার, ৫,৭১,২৮১ জন প্রতিবন্ধী ও ১২,১৫,৯২০ জন ৮০ বছরের বেশি বয়সী ভোটার রয়েছে।
  • মোট ৭৫,৬০৩ ব্যালট ইউনিট ৭০,৩০০ কন্ট্রোল ইউনিট ও ৭৬,২০২ ভোটার ভেরিফাইয়েবল পেপার অডিট ট্রেইল বা ভিভিপ্যাট ব্যবহার করা হবে।
  • নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাজ্যজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রতিবেশী রাজ্য থেকে বাহিনী মোতায়েন করা হয়েছে।
  • সমালোচনামূলক ভোট কেন্দ্রগুলিতে মাইক্রো পর্যবেক্ষক, ওয়েবকাস্টিং এবং সিসিটিভি দ্বারা নজরদারি চালানো হবে।
  • শনিবার অর্থাৎ ১৩ মে ফলাফল ঘোষণা করা হবে।

মোদী-ম্যাজিকে কি কংগ্রেস ঝড় রোখা সম্ভব হবে কর্নাটকে

এখানে উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনে ত্রিশঙ্কু হয়েছিল কর্নাটকের ২০১৮ সালের ভোটে বৃহত্তম দল হয়েছিল বিজেপি। তারা ১০৪টি আসনে জয় পেয়েছিল। কংগ্রেস জিতেছিল ৮০টি কেন্দ্রে। আর জেডিএস জয়ী হয়েছিল ৩৭টি বিধানসভা আসনে। অন্যান্যরা পেয়েছিল তিনটি আসন। এই অবস্থায় শেষপর্যন্ত নানা টালবাহানার পর কংগ্রেস ও জেডিএস জোট সরকার গড়ে। পরবর্তী সময়ে সেই সরকার ফেলে বর্তমানে বিজেপির শাসন চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+