'রামনবমীর মিছিল ঘিরে অশান্তি বাংলা-বিহারে, চুপ কেন মোদী-শাহ', কোন ইঙ্গিত করে মন্তব্য কপিল সিবলের
রামনবমীর শোভাযাত্রীকে কেন্দ্র করে তুমুল অশান্তি পশ্চিমবঙ্গ এবং বিহারের একাধিক জায়গায়। বিজেপির উস্কানিতেই এই অশান্তি ছড়াচ্ছে বলে অভিযোেগ উঠেছে। এই নিয়ে মোদী-শাহকে একযোগে নিশানা করেছেন রাজ্যসভার সাংসদ কপিল সিবল। তিনি কটাক্ষ করে বলেছেন ২০২৪-র লোকসভা ভোটের কারণেই কি বাংলা আর বিহারের অশান্তির ঘটনার পরেও চুপ করে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ।

বাংলা এবং বিহারে তুমুল অশান্তি চলছে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে তুমুল অশান্তি চলছে। দুই রাজ্যই অবিজেপি। অর্থাৎ রাজ্যে শাসকের আসনে রয়েছে। সেকারণেই কি অশান্তিতে ইন্ধন। তীব্র আক্রমণ শানিয়েছেন কপিল সিবল। তিনি অভিযোগ করেছেন ঘৃণা আর বিদ্বেেষর রাজনীতিতে জ্বলছে বাংলা আর বিহার। রাজনৈতিক নেতাদের ফায়দার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন এই অশান্তির নিন্দা করে কোনও কথা বলছেন না। কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই নিয়ে কোনও কথা বলছেন না। তা নিয়ে সরব হয়েছেন রাজ্যসভার সাংসদ কপিল সিবল। তার নেপথ্যে রয়েছে ২০২৪-র লোকসভা ভোটের রাজনৈতিক সমীকরণ। এমনই মনে করছে কপিল সিবল। কপিল সিবল অভিযোগ করেছেন এই অশান্তি আর ঘৃণার রাজনীতির নেপথ্যে রয়েছে একটি মাত্র রাজনৈতিক দল।
যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রামনবমীর মিছিল থেকে অশান্তি ছড়ানোর পরের দিনই শিবপুরের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে ফোন করে উদ্বেগ প্রকাশ করেছিলেন। পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছিলেন তিনি। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ফোন করেছিলেন তিনি। বিহারের সাসারামে যাওয়ার কথা ছিল অমিত শাহের। কিন্তু অশান্তির কারণে সেই সফর বাতিল করেন তিনি। বিহারের সাসারামে অশান্তির কারণে এখনও পর্যন্ত ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications