Lok Sabha Election 2024: 'যৌনকর্মীরাও সম্মানের দাবি রাখে', কংগ্রেস নেত্রীর পোস্ট দেখেই ক্ষুব্ধ কঙ্গনা

Lok Sabha Election 2024: অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) প্রার্থী হওয়ার পরই শুরু চাপান-উতোর। দীর্ঘদিন ধরে বিজেপি শিবিরের আশপাশে দেখা যাচ্ছিল এই বলি অভিনেত্রীকে। রবিবার প্রার্থী তালিকায় কঙ্গনার নাম ঘোষণা করেছে বিজেপি। মান্ডি আসন থেকে টিকিট দেওয়া হয়েছে তাঁকে। তারপরই এক্স মাধ্যমের একটি পোস্ট ঘিরে কংগ্রেসের সঙ্গে শুরু হয়েছে তরজা।

সোমবার কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেটের সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট চোখে পড়ে অনেকেরই। সেখানে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) ছবি দিয়ে ক্যাপশনে একটি আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। পরে সেই পোস্টটি মুছে দেওয়া হয়। সেই পোস্ট ঘিরেই বাড়ে বিতর্ক।

Lok Sabha Election 2024

শুধু তাই নয়, লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে এই বিষয়টিকে নিয়ে শুরু হয়েছে জোর তরকা। যদিও কংগ্রেস নেত্রী সুপ্রিয়া দাবি করেন, তিনি নিজে ওই পোস্ট করেননি। কেউ বা কারা তাঁর প্রোফাইল থেকে পোস্টটি করে দিয়েছিল। এমনকি হ্যাক হয়ে যাওয়ার কথাও বলছেন কংগ্রেস নেত্রী।

আর তা উল্লেখ করে তিনি লিখেছেন, যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন যে একজন মহিলা সম্পর্কে আমি এই ধরনের কথা বলতেই পারি না। কিন্তু কংগ্রেস নেত্রী যাই বলুন না কেন, তাঁকে আক্রমণ করতে পিছপা হননি কঙ্গনা। তিনি স্পষ্ট জানান, তাঁর অভিনয় জীবনে একাধিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। সাধারণ মেয়ে থেকে গুপ্তচর, ভগবান থেকে শয়তান, নেত্রী থেকে যৌন কর্মী।

তিনি মনে করেন, শারীরিক গঠনের উর্ধ্বে উঠে মহিলাদের সম্পর্কে কথা বলা প্রয়োজন। একই সঙ্গে সুপ্রিয়ার ওই পোস্ট সম্পর্কে তিনি লিখেছেন, কাউকে ছোট করার জন্য যৌন কর্মী ও তাঁদের কাজের কথা ব্যবহার করা উচিত নয়, কারণ প্রত্যেক মহিলাই সম্মানের দাবি রাখেন। তবে কংগ্রের বক্তব্য, সুপ্রিয়ার ওই পোস্টে নেত্রীর কোনও হাতই নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+